বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

মাউন্ট ফুজিতে অবশেষে তুষারপাত

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ৮ নভেম্বর, ২:০০ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া, খবর
A A
0
মাউন্ট ফুজিতে অবশেষে তুষারপাত

মাউন্ট ফুজিতে অবশেষে তুষারপাত

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: জাপানের মাউন্ট ফুজিতে চলতি মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এই তুষারপাত শুরু হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। সাধারণত নভেম্বরের অনেক আগেই মাউন্ট ফুজিতে তুষারপাত দেখা দেয়। তবে জলবায়ু পরিবর্তন ও অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে গত ১৩০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে দেরিতে তুষারপাত দেখা দিয়েছে।

প্রতি বছর মাউন্ট ফুজির তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস। কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপানি সংবাদপত্র আসাহি শিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকে যায়। আবহাওয়া অফিস বলছে, উষ্ণ আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের পরে মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকেছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে শিযুওকা ও ইয়ামানাশি অঞ্চলের ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এর আগে বুধবার কিছু স্থান থেকে তুষারপাত দেখা গেছে। কিন্তু মেঘের কারণে অন্ধকার হয়ে যাওয়ায় তুষারপাত নিশ্চিত করতে পারেনি ইয়ামানাশির দিকের কোফু পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত অক্টোবরে পর্বতচূড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে। সাধারণত মাউন্ট ফুজিতে প্রথম তুষারপাত ২ অক্টোবর হয়ে থাকে। তবে ২০২৩ সালের রেকর্ডে প্রথম তুষারপাত ৫ অক্টোবর হতে দেখা গেছে। কিন্তু এ বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। উষ্ণতার পারদ এতটাই বেড়েছে, নভেম্বরের মাঝামাঝিতেও মাউন্ট ফুজিতে তুষার দেখা যাবে কি-না, তা নিয়ে সন্দিহান ছিলেন আবহাওয়াবিদেরা। তবে শেষ পর্যন্ত নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে এসে মাউন্ট ফুটির শিখরে দেখা মিলল বরফের।

মাউন্ট ফুজি জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে অবস্থিত। বিশ্বের সবচেয়ে সৌন্দর্যময় এই পর্বতশৃঙ্গের উচ্চতা ১২ হাজার ৩৮৯ ফুট। জাপানিদের কাছে এটি শুধু একটি পর্বত নয়; জাতীয় ঐতিহ্যের অন্যতম প্রতীকও। দর্শনীয় এই স্থানকে ২০১২ সালে জাপানের ১১তম বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। প্রতি বছরই বহু পর্যটক সেখানে বেড়াতে যান। দুর্গম পথ ধরে হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠেন।

প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটি এবারের গ্রীষ্মে রেকর্ড উষ্ণতা অনুভব করেছে। জাপানি আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ বছরের জুন এবং আগস্টে সেখানকার তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। এই দুই মাসেই গড় উষ্ণতার থেকে তাপমাত্রা ১ দশমিক ৭৬ সেন্টিগ্রেড বেশি ছিল। সেপ্টেম্বরেও প্রত্যাশার চেয়ে দ্বীপরাষ্ট্রটিতে বেশি গরম অনুভূত হয়েছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজা-লেবাননজুড়ে ইসরাইলের বিমান হামলা, নিহত শতাধিক

Next Post

যুক্তরাষ্ট্রের গবেষণাকেন্দ্র থেকে পালাল ৪৩ বানর, সতর্কতা জারি

আরো খবর

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস
এশিয়া

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
এশিয়া

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হুতি হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব?
খবর

আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হুতি হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব?

Next Post
যুক্তরাষ্ট্রের গবেষণাকেন্দ্র থেকে পালাল ৪৩ বানর, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের গবেষণাকেন্দ্র থেকে পালাল ৪৩ বানর, সতর্কতা জারি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist