মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভারতে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ৩:২২ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া, খবর
A A
0
ভারতে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব ‘জীবিতপুত্রিকা’ পালনের সময় নদী এবং পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে অন্তত ৪৬ জনের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার বিহারের সরকারি একজন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে ৩৭ জন শিশু ও সাত নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সাম্প্রতিক বন্যায় নদী ও পুকুর উপচে যাওয়ায় স্নান করতে গিয়ে পৃথক কয়েকটি ঘটনায় ৪৬ জন পানিতে ডুবে মারা গেছেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেছেন, এই উৎসব উদযাপনের জন্য স্নান করার সময় লোকজনকে নদী ও পুকুরে পানির বিপজ্জনক স্তরের বিষয়ে সতর্ক করে দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছেন।

বিহার রাজ্যের ১৫টি জেলাজুড়ে মঙ্গলবার থেকে এসব মানুষের ডুবে যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।

প্রত্যেক বছর সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় হিন্দু ধর্মাবলম্বী মায়েরা ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসব পালন করেন। তিনদিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। এ সময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে স্নান করতে যান মায়েরা।

ওই কর্মকর্তা বলেছেন, কর্তৃপক্ষ আরও তিনজনের মরদেহ উদ্ধারের কাজ করছে। রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, প্রবল বৃষ্টির কারণে বর্তমানে বিহারের প্রায় সব নদ-নদীতে পানির তীব্র স্রোত রয়েছে। সেই স্রোতে ভেসে গেছে শিশু ও অন্যান্যরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জিতিয়া উৎসব পালনের সময় রাজ্যজুড়ে প্রাণহানির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লাখ রুপি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ভারতে হিন্দুদের প্রধান প্রধান ধর্মীয় বিভিন্ন উসবের সময় মন্দিরগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে বিভিন্ন সময়ে ধর্মীয় উৎসব পালন কিংবা পূজা অর্চনার সময় পদদলনের ঘটনাও ঘটে।

গত জুলাই মাসে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে হিন্দুদের এক ধর্মীয় সমাবেশে পদদলনে অন্তত ১১৬ জন নিহত হন। যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ছিল।

এ ছাড়া ভারত প্রত্যেক বছর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার ঘটনা দেখা যায়। গত জুলাইয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিশ্বজুড়ে ছড়াচ্ছে ‘নীরব মহামারী’!

Next Post

ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আরো খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা
খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
খবর

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
এশিয়া

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

Next Post
ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist