সোমবার, ২৭ জুলাই, ২০২৬
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বিজ্ঞানীদের গবেষণায় ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন

বারমুডার ‘রহস্য’ উন্মোচন

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ১৫ মে, ৯:৫১ অপরাহ্ণ
বিভাগ - অন্যান্য, ভিডিও
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: দশকের পর দশক ধরে রহস্যে ঘেরা বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অসংখ্য গল্প, অলৌকিক ব্যাখ্যা আর ষড়যন্ত্র তত্ত্বের ভিড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে আটলান্টিক মহাসাগরের এই অঞ্চল। তবে এবার রহস্যের কেন্দ্রে কোনো ভিনগ্রহের শক্তি বা অতিপ্রাকৃত ব্যাখ্যা নয়, বরং পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক বিস্ময়কর ভূতাত্ত্বিক গঠন।

মার্কিন বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, বারমুডা দ্বীপপুঞ্জ এমন এক অস্বাভাবিক ভূগর্ভস্থ স্তরের ওপর অবস্থান করছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। গবেষণাটি পরিচালনা করেছেন কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্ক। তাদের মতে, এই গঠনই ব্যাখ্যা করতে পারে কেন কোটি কোটি বছর আগেই আগ্নেয়গিরির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরও বারমুডা এখনও আশপাশের সমুদ্রতলের তুলনায় অনেক উঁচুতে অবস্থান করছে।

সাধারণত হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো সৃষ্টি হয় ‘ম্যান্টল প্লুম’ নামে পরিচিত পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভের কারণে। এই উত্তপ্ত পদার্থ সমুদ্রতলকে উপরের দিকে ঠেলে দেয়, ফলে আগ্নেয়গিরি তৈরি হয়। পরে প্লেট সরে গেলে এবং আগ্নেয় কার্যক্রম থেমে গেলে সেই উঁচু অংশ ধীরে ধীরে নিচে নেমে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখেছেন সম্পূর্ণ ভিন্ন চিত্র।

হাওয়াইয়ের মতো অধিকাংশ আগ্নেয় দ্বীপমালা গঠিত হয় বিজ্ঞানীদের ভাষায় ‘ম্যান্টল প্লুম’-এর ওপর। এটি হলো পৃথিবীর গভীর ম্যান্টল থেকে উঠে আসা উত্তপ্ত ও ভাসমান শিলার স্তম্ভ। এই গরম পদার্থ উপরের দিকে ধাক্কা দিলে আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং সমুদ্রতল ফুলে ওঠে। সময়ের সঙ্গে টেকটোনিক প্লেটগুলো প্লুম থেকে দূরে সরে গেলে এবং আগ্নেয় কার্যকলাপ কমে এলে সাধারণত এই স্ফীত অংশগুলো আবার নিচে নেমে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে তা ঘটেনি।

কার্নেগি সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, বারমুডা এখনও একটি বিস্তৃত স্ফীত অঞ্চলের ওপর অবস্থান করছে, যা আশপাশের সমুদ্রতলের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচু।

এই রহস্য অনুসন্ধানে বিশ্বের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় ভূমিকম্প থেকে উৎপন্ন ভূকম্পীয় তরঙ্গ ব্যবহার করেন ফ্রেজার ও পার্ক। এই তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে চলার সময় যেসব পদার্থের মধ্য দিয়ে যায়, সেগুলোর ঘনত্ব ও গঠনের ওপর নির্ভর করে কখনও দ্রুত, কখনও ধীরগতিতে অগ্রসর হয়। বারমুডার একটি ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দ্বীপটির নিচে প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরের একটি চিত্র তৈরি করতে সক্ষম হন।

সমুদ্রীয় ভূত্বকের ঠিক নিচে ১২ মাইলেরও বেশি পুরু একটি শিলাস্তর খুঁজে পান তারা । এই শিলার ঘনত্ব আশপাশের ম্যান্টলের তুলনায় কম, ফলে এটি অস্বাভাবিকভাবে ভাসমান। নিচ থেকে কোনো প্লুম ওপরে ঠেলে দেয়ার পরিবর্তে, এই হালকা শিলাস্তর অনেকটা ভেলার মতো কাজ করছে, যা সমুদ্রতল ও বারমুডাকে ভাসিয়ে রাখতে সহায়তা করছে।

গবেষকদের ধারণা, ‘আন্ডারপ্লেটিং’ নামে পরিচিত এই স্তরটি বারমুডার কয়েক কোটি বছর আগের আগ্নেয় অতীতের সময় গঠিত হয়েছিল। তখন কার্বনসমৃদ্ধ গলিত ম্যান্টল শিলা ভূত্বকের নিচের অংশে প্রবেশ করে সেখানেই ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায়। এই পদার্থের উৎস সম্ভবত পৃথিবীর গভীরে কয়েকশ কোটি বছর আগের, যখন সুপারমহাদেশ প্যাঞ্জিয়া গঠিত হচ্ছিল।

আবিষ্কারের গুরুত্ব সহজ ভাষায় ব্যাখ্যা করতে গিয়ে ফ্রেজার বলেন, ‘বারমুডা গবেষণার জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। কারণ এর বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ম্যান্টল প্লুম মডেলের সঙ্গে মেলে না, যা সাধারণত গভীরের পদার্থকে ভূপৃষ্ঠে নিয়ে আসার প্রচলিত ব্যাখ্যা।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে ঘন আন্ডারপ্লেটিং দেখতে পেয়েছি, যা অধিকাংশ ম্যান্টল প্লুম অঞ্চলে দেখা যায় না। সাম্প্রতিক ভূ-রাসায়নিক পর্যবেক্ষণের সঙ্গে মিলিয়ে এটি ইঙ্গিত দেয় যে পৃথিবীর ম্যান্টলের ভেতরে আরও কিছু প্রবাহগত প্রক্রিয়া রয়েছে, যেগুলো এখনো পুরোপুরি বোঝা যায়নি।’

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার শুধু বারমুডার রহস্য বোঝার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং পৃথিবীর গভীর ম্যান্টলের গঠন ও গতিশীলতা সম্পর্কেও নতুন ধারণা দিতে পারে। গবেষকদের ভাষায়, পৃথিবীর অভ্যন্তরে এমন কিছু জটিল প্রক্রিয়া কাজ করছে, যেগুলো সম্পর্কে এখনো মানুষের জ্ঞান অসম্পূর্ণ।

তবে একটি বিষয় স্পষ্ট করেছেন গবেষকেরা এই আবিষ্কার বারমুডা ট্রায়াঙ্গলের তথাকথিত ‘অলৌকিক রহস্য’-এর বৈজ্ঞানিক ভিত্তি নয়। বহু বছর ধরে ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকোর মধ্যবর্তী অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে নানা মিথ ছড়ালেও বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে মূল কারণ প্রতিকূল আবহাওয়া, শক্তিশালী সমুদ্রস্রোত, অতিরিক্ত নৌ ও বিমান চলাচল এবং মানবিক ভুল।

তবু রহস্যময়তার আবরণ পুরোপুরি সরেনি। বরং পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এই অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন নতুন করে মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও মানুষের সামনে বহু অজানা বিস্ময় লুকিয়ে রেখেছে।

খবর : এনডিটিভি

Tags: Others
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স

Next Post

ইরানে আবারও বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

আরো খবর

গ্যালারির দুয়োধ্বনি থেকে ‘হাঙর’ গর্জন: ফেরান তোরেসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
খেলা

গ্যালারির দুয়োধ্বনি থেকে ‘হাঙর’ গর্জন: ফেরান তোরেসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা
খেলা

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা
ইউরোপ

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

Next Post
ইরানে আবারও বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

ইরানে আবারও বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টিকে নিয়ে নতুন জল্পনা

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টিকে নিয়ে নতুন জল্পনা

ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist