রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ৩:৫৬ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি হামলা

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভারতে উগ্রপন্থি হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদ্‌যাপনে বাধা দেওয়া বা হেনস্তা করার অভিযোগ উঠেছে। খ্রিস্টধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের ওপর সুনির্দিষ্টভাবে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণ চালাচ্ছে জানিয়ে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স বলেছে, তারা এসব ঘটনার ‘কোনো যদি-কিন্তু না রেখেই নিন্দা জানাচ্ছে।’

সংগঠনটি জানিয়েছে, ভারতজুড়ে বেশ কয়েকটি রাজ্যে বড়দিন ও এর আগে উদ্‌যাপনের প্রস্তুতির সময়ে যীশুখ্রিস্টের জন্ম উদ্‌যাপন করতে গাওয়া আনন্দের গান ‘ক্রিস্টমাস ক্যারল’-এর গায়ক-গায়িকাদের ওপর, চার্চে ধর্মীয় সভায় কিংবা বড়দিনের অনুষ্ঠানে বাধা দিয়েছে ও হেনস্তা করেছে।

মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগের পাশাপাশি বিভিন্ন চার্চে ভাংচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেওয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা মানুষকে হুমকি-ধামকি দেওয়ার ঘটনার প্রতিবেদনও তুলে এনেছে। নির্যাতিত খ্রিস্টানদের পাশে থাকার লক্ষ্যে সৃষ্ট অলাভজনক প্রতিষ্ঠান ‘ওপেন ডোরস’-এর প্রতিবেদন জানাচ্ছে, শুধু বড়দিনের সময়েই ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর ৬০টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা জুগিয়েছে যেগুলো, তার মধ্যে একটি মধ্য প্রদেশের জাবালপুরের, যেখানে বড়দিনের উৎসবে যোগ দেওয়া এক দৃষ্টিশক্তিহীন খ্রিস্টান নারীকে হেনস্তা ও মারধোর করতে দেখা যায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেত্রী আঞ্জু ভারঘাভাকে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গেলে সাধারণ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী দল কংগ্রেস এটিকে বলছে ‘বর্বরতা ও নির্মমতার উদাহরণ।’ চারিদিকে সমালোচনার পর স্থানীয় বিজেপি ভারঘাভাকে শো-কজ নোটিশ দিয়েছে। ভারঘাভা অবশ্য কোনো ভুল করেননি দাবি করেছেন। পুলিশ বলছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি কেউ।

ওড়িশা ও দিল্লির আরও দুটি ঘটনার ভিডিওতে দেখা যায়, কোথাও সান্তা ক্লজের ক্যাপ বিক্রি করা ব্যক্তিদের হেনস্তা করছেন একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক, কোথাও বড়দিনের সাজে থাকা নারীদের হেনস্তা করা হচ্ছে। দুই ক্ষেত্রেই বড়দিন উদ্‌যাপনকারীদের ওপর ‘হিন্দু দেশে’ খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগ তুলেছে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। কিছু কিছু ক্ষেত্রে এমন আগ্রাসন চালানোর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা উগ্রপন্থী হিন্দুত্ববাদী মব তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে।

ক্যাথলিক বিশপস’ কনফারেন্স এ ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনি কড়াকড়ি আরোপ এবং খ্রিস্টধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছে, যাতে তাঁরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদ্‌যাপন করতে পারেন। সংগঠনটি বলেছে, উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের এসব কর্মকান্ড স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার খর্ব করছে।

খ্রিস্টানসহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরে ভারতে খ্রিস্টানদের ওপর অন্তত ৬০০টি আক্রমণ হয়েছে।

১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে মোট জনসংখ্যার ২.৩ শতাংশ খ্রিস্টান। হিন্দু ও মুসলিমদের পর ভারতে তৃতীয় সর্বোচ্চ জনগোষ্টী খ্রিস্ট ধর্মাবলম্বী।

খবর : টিআরটি ওয়ার্ল্ড,দ্য হিন্দু

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভভ নয়: রাশিয়া

Next Post

বড়দিনে ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

আরো খবর

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়
এশিয়া

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র
আমেরিকা

ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল
এশিয়া

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল

Next Post
বড়দিনে ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

বড়দিনে ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ফের হরমুজ বন্ধ করল ইরান

ফের হরমুজ বন্ধ করল ইরান

ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান নিয়ে ‘নতুন খেলায়’ যুক্তরাষ্ট্র

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

৭ বছর পর ভক্তদের সুখবর দিলেন ম্যাডোনা

৭ বছর পর ভক্তদের সুখবর দিলেন ম্যাডোনা

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist