ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্য ও মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি ইন্টারনেট ও বিভিন্ন ট্যাবলয়েড মিডিয়ায় তার অসুস্থতা বা মৃত্যুর বিষয়ে যেসব অপ্রমাণিত ও ভিত্তিহীন দাবি ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে তিনি জনসমক্ষে হাজির হয়েছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানাও, কিম জং উন দেশটির একটি জাতীয় পোশাক ও পাদুকা প্রদর্শনী পরিদর্শনে যান। সেখানে তার উপস্থিতি ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে চলা সমস্ত গুঞ্জনের ইতি ঘটেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল যে তিনি গুরুতর স্বাস্থ্য সংকটে পড়েছেন কিংবা মারা গেছেন। তবে প্রদর্শনীতে তার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই সেসব খবরের সত্যতা অসত্য প্রমাণিত হলো।
খবর : এনকে নিউজ
প্রিন্ট করুন




















Discussion about this post