বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৭৯, হ্যানয়ে বন্যা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ৩:০৪ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া, খবর
A A
0
টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৭৯, হ্যানয়ে বন্যা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে ঝড়, বন্যা ও ভূমিধসে অন্তত ১৭৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

পাশ দিয়ে বয়ে যাওয়া লোহিত নদীর পানি বেড়ে ২০ বছরের রেকর্ড ভাঙার পর রাজধানী হ্যানয়ের রাস্তাগুলো ডুবে গেছে। বুধবার হ্যানয়ের নদী তীরবর্তী এলাকাগুলোর কয়েক হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তাণ্ডব চালানোর পর শনিবার ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে স্থলে উঠে আসে টাইফুন ইয়াগি। এরপর থেকে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে হ্যানয়ের উপর প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়। ঝড়টি লোহিত নদীর উজানের দিকের প্রদেশগুলোতে হাজির হয় আর এর প্রভাবে সোমবার ফু থো প্রদেশে নদীটির ওপর দিয়ে যাওয়া ফং চাউ সেতু ধসে পড়ে।

রাজধানীর উত্তরের প্রদেশগুলোতে ব্যাপক বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে।

হ্যানয়ের বাসিন্দা চান লে কুইন (৪২) রয়টার্সকে বলেন, “৩০ বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে মারাত্মক বন্যা এটি। গতকাল সকালেও শুকনা ছিল আর এখন পুরো রাস্তা ডুবে গেছে। কালকে রাতে আমরা ঘুমাতে পারিনি।”

দেশটির সরকার ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, নিচু এলাকার বসবাসরত কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে হ্যানয়ের কিছু স্কুলের শিক্ষার্থীদের সপ্তাহের বাকি দিনগুলোও বাসায় থাকতে বলা হয়েছে।

লোহিত নদী পাড়ের এক এলাকার বাসিন্দা নুয়েন ভান হুং (৫৬) বলেন, “আমরা বাড়ি এখন নদীর অংশ হয়ে গেছে।”

হ্যানয়ের আরও ভেতরে সিটি সেন্টারের দিকে দাতব্য সংস্থা ব্লু ড্রাগন চিলড্রেনস ফাউন্ডেশন বন্যার ঝুঁকির বিষয়ে কর্তৃপক্ষের সতর্কতা পাওয়ার পর তাদের দপ্তর সরিয়ে নেওয়া শুরু করেছে।

সংস্থাটির গণমাধ্যমে বিষয়ক কর্মকর্তা কার্লোটা টরেস লিরো বলেন, “লোকজন উন্মত্তের মতো সরে যাওয়া শুরু করেছে। মোটরবাইকে করে সরে যাচ্ছে, জিনিসপত্রও নিয়ে যাচ্ছে।”

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইভিএন বুধবার জানায়, নিরাপত্তাজনিত কারণে হ্যানয়ের বন্যাকবলিত কিছু অংশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে তারা।

কোম্পানিটি আরও জানায়, পানির প্রবাহ কমাতে উত্তর ভিয়েতনামের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প হোয়া বিং বাঁধ থেকে লোহিত নদীর উপনদী জা-তে পানি ছাড়া বন্ধ করেছে তারা।

দেশটির আবহাওয়া দপ্তরের পরিচালক মাই ভান খিয়েম এক বিবৃতিতে জানিয়েছেন, লোহিত নদীর পানি ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আর আগামী দুই দিন আরও বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের জলবিদ্যুৎ প্রকল্প থেকে লোহিত নদীর আরে উপনদী লো-তে পানি ছেড়ে দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনামের কর্তৃপক্ষগুলো। চীনে নদীটি পেলংজং নামে পরিচিত। বন্যা প্রতিরোধের জন্য দুই দেশ সহযোগিতা করছে বলে বেইজিং জানিয়েছে।

টাইফুন ইয়াগির কারণে ভিয়েতনামের উত্তরাঞ্চলের রপ্তানিমুখি শিল্পাঞ্চলগেুলোর বহু কারখানা ও গুদাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাহীরা জানিয়েছেন, কিছু কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে, এগুলো চালু হতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

Next Post

ইরাকে প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট

আরো খবর

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস
এশিয়া

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
এশিয়া

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হুতি হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব?
খবর

আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হুতি হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব?

Next Post
ইরাকে প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট

ইরাকে প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist