শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

গ্যালারির দুয়োধ্বনি থেকে ‘হাঙর’ গর্জন: ফেরান তোরেসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

Nayeema Islam Nayeema Islam
মঙ্গলবার, ২১ জুলাই, ৪:৫২ অপরাহ্ণ
বিভাগ - খেলা, ভিডিও
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: মানুষ সাধারণত বছরে একবারই জন্মদিন উদ্‌যাপন করে। তবে ব্যতিক্রমও আছে, যেমন ফেরান তোরেস। জন্মের পর থেকেই তাঁকে শিখতে হয়েছে অপেক্ষা। জন্ম ২৯ ফেব্রুয়ারি—দিনটি যে ক্যালেন্ডারের পাতায় আসেই চার বছরে একবার! জন্মদিনের আনন্দ তাই তোরেসের কাছে ধৈর্যের আরেক নাম।

এখন থেকে অবশ্য আর চার বছর অপেক্ষা করতে হবে না। প্রতিবছরই একবার করে উদ্‌যাপনের মতো একটা দিন এখন তাঁরও আছে। ১৯ জুলাই—এই দিনেই যে তিনি করেছেন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি। যে গোল স্পেনকে এনে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের ট্রফি, তাঁকে বসিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবলের ইতিহাসের পাতায়।

অথচ বিশ্বকাপজুড়েই লুইস দে লা ফুয়েন্তের দলে নিয়মিত একাদশের খেলোয়াড় ছিলেন না তোরেস। এর আগে বদলি হয়ে নেমেও তেমন কিছু করতে পারেননি। সে জন্য সমালোচনাও কম শুনতে হয়নি। কিন্তু ফুটবল এমনই, একটি মুহূর্তই কখনো কখনো পুরো ক্যারিয়ারের ছবিটা বদলে দেয়।

পরশু আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও ২৬ বছর বয়সী এই উইঙ্গার ছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধে বদলি নামার পর অতিরিক্ত সময়ের খেলাতেই বদলে দেন ম্যাচের ভাগ্য। ১০৬তম মিনিটে পেদ্রো পোরোর ক্রস থেকে নিকো উইলিয়ামস হেড করেন, আর সেই বল থেকেই গোল করেন তোরেস—বিশ্বকাপের জয়সূচক গোল। পুরো টুর্নামেন্টে এটাই তাঁর একমাত্র গোল হলেও এর চেয়ে দামি সম্ভবত আর কিছুই নয়।

ম্যাচ শেষে তোরেস বলছিলেন, ‘এটা অনেক বড় স্বস্তি। পুরো বিশ্বকাপে আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু ভাগ্যের নিজস্ব একটি চিত্রনাট্য থাকে। ঈশ্বর আমাকে লড়ে যাওয়ার শক্তি দিয়েছেন। তিনি প্রাপ্য মানুষকেই প্রাপ্য জিনিস দেন।’

তোরেসের শরীরেই আছে তাঁর জীবনের লড়াইয়ের চিহ্ন। গোড়ালিতে নোঙরের ট্যাটু, পাশে লেখা ‘আই রিফিউজড টু সিঙ্ক’, মানে ‘আমি ডুবে যেতে চাই না।’ পিঠে আছে ফিনিক্স পাখির ডানার ট্যাটু, সঙ্গে লেখা—চেষ্টা করো, ব্যর্থ হও, আবার উঠে দাঁড়াও। কথাগুলো যেন তাঁর জীবনদর্শনেরই সারসংক্ষেপ, ক্যারিয়ারেরও।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় নাম লেখান তোরেস। এত দাম দিয়ে আনার পর প্রত্যাশার চাপ ছিল। কিন্তু প্রথম আড়াই বছরে ১১৩ ম্যাচ খেলে গোল করেন মাত্র ২৫টি। স্বাভাবিকভাবেই ওই সময় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এতটাই যে একপর্যায়ে মনোবিদের কাছে ছুটে যেতে হয়। তখন তিনি বুঝতে পারেন, গোলের পেছনে দৌড়াতে দৌড়াতে ফুটবল খেলার আনন্দটাই ভুলে যাচ্ছিলেন।

সেখান থেকেই নতুন করে নিজেকে গড়ে তোলার শুরু। নিজের ডাকনাম রাখেন ‘এল তিবুরোন’, মানে ‘হাঙর’। কেন হাঙর? কারণ, হাঙর সব সময় সামনে এগোয়, থেমে থাকে না। গোল উদ্‌যাপনে তাই দুই হাত দিয়ে হাঙরের চোয়ালের ভঙ্গি করেন তিনি। বার্সেলোনাতেও ধীরে ধীরে বদলে যায় তাঁর গল্প। সর্বশেষ দুই মৌসুমে ৯৪ ম্যাচে করেছেন ৪০ গোল। তবে ক্লাবের জার্সিতে সমালোচনার বড় অংশের জবাব দিলেও জাতীয় দলে সামর্থ্য প্রমাণ করাটা বাকি ছিল।

তোরেস সেটাই করলেন নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপজয়ের নায়ক হয়ে ওঠার পর তোরেস বলেন, এই গোল শুধু তাঁর একার নয়। এটা ৪ কোটি ৭০ লাখ স্প্যানিয়ার্ডের গোল, পুরো একটা দেশের গোল।

তবে ফাইনালে তোরেসের অবদান শুধু গোলেই সীমাবদ্ধ ছিল না। মাত্র ৫৮ মিনিট মাঠে থেকেও প্রতিপক্ষের বক্সে সবচেয়ে বেশি সাতবার বল স্পর্শ করেছেন তিনি। বলও একবার নয়, দুবার জালে জড়িয়েছেন। একটি বাতিল হয়েছে অফসাইডে। আরও একটি কাকতালীয় তথ্য এই গোলকে করে তুলেছে বিশেষ। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে জয়সূচক গোল করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার এখন তোরেস। তাঁর আগে এই কীর্তি ছিল শুধু জার্মানির মারিও গোটশের (২০১৪ ফাইনালে)।

তবে ১৯ জুলাইয়ের সবচেয়ে সুন্দর দৃশ্যটি হয়তো গোল নয়। শেষ বাঁশি বাজার পর যখন লিওনেল মেসি এক পাশে দাঁড়িয়ে চুপচাপ হারের কষ্ট সইছিলেন, সবার আগে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ফেরান তোরেস।

চার বছরে একবার জন্মদিন পাওয়া মানুষটির জন্য তাই ১৯ জুলাই শুধুই বিশ্বকাপ জেতার দিন নয়। এটি তাঁর পুনর্জন্মের দিনও। যে দিন তোরেস প্রমাণ করেছেন, সত্যিই তিনি ডুবে যেতে রাজি নন।

Tags: Sports
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দিল্লিতে আন্দোলনে শাবানা, প্রকাশ রাজ

Next Post

তীব্র হচ্ছে ককরোচ আন্দোলন জেন-জির ক্ষোভে আতঙ্কিত মোদি সরকার

আরো খবর

শেখ সেলিমই কি তাহলে আওয়ামী লীগের কর্ণধার হচ্ছে ?
প্রতিবেদন

শেখ সেলিমই কি তাহলে আওয়ামী লীগের কর্ণধার হচ্ছে ?

বাংলাদেশের প্রবাসীরা কেন আবার হুন্ডিমুখী?
খবর

বাংলাদেশের প্রবাসীরা কেন আবার হুন্ডিমুখী?

ইমিগ্রেশন ক্র্যাকডাউনে তোলপাড় ইউএসএ
আমেরিকা

ইমিগ্রেশন ক্র্যাকডাউনে তোলপাড় ইউএসএ

Next Post
তীব্র হচ্ছে ককরোচ আন্দোলন জেন-জির ক্ষোভে আতঙ্কিত মোদি সরকার

তীব্র হচ্ছে ককরোচ আন্দোলন জেন-জির ক্ষোভে আতঙ্কিত মোদি সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শেখ সেলিমই কি তাহলে আওয়ামী লীগের কর্ণধার হচ্ছে ?

শেখ সেলিমই কি তাহলে আওয়ামী লীগের কর্ণধার হচ্ছে ?

যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ইসরাইল

যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ইসরাইল

যে কারণে কানাডার ওপর ক্ষুব্ধ ইরান

যে কারণে কানাডার ওপর ক্ষুব্ধ ইরান

বাংলাদেশের প্রবাসীরা কেন আবার হুন্ডিমুখী?

বাংলাদেশের প্রবাসীরা কেন আবার হুন্ডিমুখী?

যুক্তরাষ্ট্রকে আর অন্ধ বিশ্বাস নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রকে আর অন্ধ বিশ্বাস নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist