শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ২০ নভেম্বর, ১১:৩১ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা, ইউরোপ
A A
0
ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বৈশ্বিক সংঘাতের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার নিয়েও আলোচনা হয়েছে। এ সময় ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রসিকতা করে একটি বিকল্প সমাধান দিয়েছেন পুতিন। একই সঙ্গে নোবেল কমিটির নিরপেক্ষতা ও পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পুতিন দাবি করেন, নোবেল পুরস্কারের তহবিল গঠনে ব্যবহৃত অর্থের একটি অংশের উৎস ছিল রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসা। অথচ বর্তমানে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে অনাগ্রহী অনেকেই নোবেল কমিটির কাছ থেকে পুরস্কারের অর্থ নিতে দ্বিধা করছেন না।

পুতিন বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, নোবেল কমিটি মূলত সেই অর্থ ব্যবহার করে, যা নোবেল রাশিয়ায় ব্যবসা করে উপার্জন করেছিলেন। রাশিয়ায় তার ব্যবসায়িক কর্মকাণ্ডই ছিল তার সম্পদের মূল উৎস। বর্তমানে সেই ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্তদের অর্থ দিচ্ছে। কিন্তু মানুষ আর মনে রাখে না, এই অর্থের উৎস ছিল রাশিয়া।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় না। অথচ নোবেল কমিটির মাধ্যমে আসা অর্থ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করছে।’

নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট। তার মতে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অবদান নয়, বরং অনেক সময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।

পুতিন বলেন, ‘আমি জানি না, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো মূল্য আছে কি না। বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের ভিত্তিতে নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়।’

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্পকে রসিকতার ছলে বিকল্প সমাধান দেন পুতিন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ‘অনেকটা ঠাট্টার ছলেই’ আলোচনা হয়েছিল।

পুতিনের ভাষায়, ‘আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার রয়েছে। আমাদের এমন একটি কমিটি আছে, যেখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তারা মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন। তাই এটিই হয়তো একটি সমাধান হতে পারে।’

অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার না পেলেও রাশিয়ার নিজস্ব কোনো পুরস্কার ট্রাম্পকে দেওয়ার বিষয়টি রসিকতার ছলে সামনে আনেন তিনি।

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহের কথা নতুন নয়। গত বছর কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার পরও পুরস্কার পাননি তিনি।

পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত অক্টোবরেও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এবার আমার পুরস্কার পাওয়ার সময় এসেছে।’

তবে পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘গতবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পরোক্ষভাবে আমাকে সম্মানিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইতিহাসে আমার চেয়ে বেশি কেউ এই পুরস্কারের যোগ্য নন। তবে এবার তারা কী সিদ্ধান্ত নেবেন, তা আমি জানি না। তাদের সুনাম রয়েছে, কিন্তু আমার মতো ব্যক্তিদের হয়তো তারা পুরস্কার দেন না।’

খবর : উইয়ন নিউজ

Tags: Donald trumpInternationalPutin
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

Next Post

ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

আরো খবর

ইউক্রেনে ৪০০ ড্রোন ও ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮
ইউরোপ

ইউক্রেনে ৪০০ ড্রোন ও ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
আমেরিকা

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
ইউরোপ

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

Next Post
ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

ইউক্রেনে ৪০০ ড্রোন ও ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

ইউক্রেনে ৪০০ ড্রোন ও ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist