বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সাথে বিজেপির হাতাহাতি, ২ জন আইসিইউতে

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শুক্রবার, ২০ ডিসেম্বর, ১২:৪৯ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সাথে বিজেপির হাতাহাতি, ২ জন আইসিইউতে

ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সাথে বিজেপির হাতাহাতি

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সাথে হাতাহাতি হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যদের। এ ঘটনায় বিজেপির দুই সংসদ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সাথে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধীর ধাক্কায় নাকি চোট পেয়ে বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। ফলে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ করেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। অপরদিকে কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি লেখে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেয়া হয়েছিল।

এদিকে, আহত বিজেপি সংসদ সদস্যকে হাসপাতালে গিয়ে দেখে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সাথে। তিনি বলেন, ‘যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থী। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডেকোরাম আছে এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত।’

এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভায় বিজেপির কিরেণ রিজিজু বলেন, ‘রাহুল গান্ধী আজ দুই বিজেপি সংসদ সদস্যকে ঠেলে ফেলে দিয়েছেন। তারা এখন হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ ও দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত সমগ্র কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আখড়া নয়।’

এদিকে ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সংসদ সদস্য কেসি বেণুগোপাল এএনআই-কে বলেন, ‘আসলে বিজেপি সংসদ সদস্যরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করে। তারা বিরোধী দলনেতার পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতোমধ্যেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এই নিয়ে।’

কংগ্রেসের কে সুরেশ এএনআই-কে বলেন, ‘কংগ্রেস সংসদ সদস্যরা স্পিকারের সাথে দেখা করে বিজেপি সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি সংসদ সদস্যরা তাকে সংসদে ঢুকতে দেননি। তারপর তিনি হাউসে যাওয়ার জন্য ধাক্কা দিয়েছিলেন।’

এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ বলেন, ‘রাহুল গান্ধী এসে এক সংসদ সদস্যকে ঠেলে দিলেন। সেই সংসদ সদস্য তখন আমার ওপরে এসে পড়েন। এরপরে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।’

আর রাহুলের বক্তব্য, ‘এই ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেয়ার চেষ্টা করছিলেন। তখন আমাকে ধাক্কা দেয়া হয়। হুমকি দেয়া হয়। তাই এটা ঘটেছে। হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খার্গকে ধাক্কা দেয়া হয়েছে)। কিন্তু আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি সংসদ সদস্যরা আমাদের ভেতরে যেতে বাধা দেয়ার চেষ্টা করছিলেন। তারা সংবিধানকে আক্রমণ করছে এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করছেন।’

খবর : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ওরেগনের পাবলিক ভাস্কর্যের গুগলি চোখ ভাইরাল

Next Post

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি

আরো খবর

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস
এশিয়া

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
এশিয়া

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
এশিয়া

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

Next Post
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩২ ফিলিস্তিনি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist