সোমবার, ২৯ জুন, ২০২৬
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভারতজুড়ে প্রতিবাদের ঝড়, চিকিৎসককে ধর্ষণের পর হত্যা

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ১২ আগস্ট, ৭:১১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া, খবর
A A
0
ভারতজুড়ে প্রতিবাদের ঝড়, চিকিৎসককে ধর্ষণের পর হত্যা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আর জি কর হাসপাতালে শিক্ষানবীশ এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে আন্দোলন তীব্র হয়েছে। ভারতজুড়ে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে।

ভারতীয় গণমাধ্যম এনডি টিভি জানায়, কলকাতাসহ মুম্বাই এমনকী রাজধানী দিল্লি ও অন্যান্য আরও কয়েকটি নগরীতে চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেছে।

খুনের ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। সব চিকিৎসা কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবিও জানিয়েছে তারা।

গত বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের রাজধানীর সরকারি হাসপাতালের সেমিনার হলে ৩২ বছর বয়সী ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুযায়ী, নির্যাতিতার চোখ, মুখ ও গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে।

দায়িত্বে থাকা অবস্থায় শিক্ষানবীশ ওই চিকিৎসক এ ঘটনার শিকার হয়। ধর্ষণের ঘটনায় পুলিশ সঞ্জয় রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই সঞ্জয় রায় পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি কলকাতা পুলিশের অধীনেই কাজ করেন। পাশাপাশি আরজি কর হাসপাতালে রোগী ভর্তি এবং তাদের দেখাশোনার কাজও করতেন তিনি।

ঘটনার দিন গভীর রাতে সঞ্জয়কে দেখা গিয়েছিল হাসপাতালে চারতলার সেমিনার হলের আশেপাশে। এই সেমিনার হল থেকেই নারী চিকিৎসকের দেহ উদ্ধার করে পুলিশ। ওই চিকিৎসক ঘটনার রাতে একটি ফুড ডেলিভারি সংস্থা থেকে খারাব অর্ডার করেন রাত ১১টা নাগাদ। খাবার খেয়ে তিনি সেমিনার হলে গিয়েছিলেন বিশ্রাম নিতে।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল চিকিৎসা প্রতিষ্ঠানে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ঘটনার তদন্ত “স্বচ্ছ” বলে দাবি করেছেন এবং জনগণকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার জানায়, অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে আরজি করে গত শুক্রবার থেকে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন শুরু হয়েছে, তার অন্যতম দাবি ছিল সন্দীপকে অধ্যক্ষ পদ থেকে সরানো। সোমবার সকালে তিনি পদত্যাগের কথা জানান।

চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আরজি করের ভিতরের কারও হাত রয়েছে কি না, তা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ব্যাপারে পুলিশকে দেওয়া বিশেষ নির্দেশে মমতা বলেছেন, “দরকারে তার বন্ধুবান্ধকে ডেকে কথা বলুন। যিনি ফোন করে সে দিন খবর দিয়েছিলেন, তার সঙ্গেও কথা বলতে হবে। কাউকে ছাড়া হবে না।”

প্রসঙ্গত, মৃত ওই চিকিৎসকের বাবার দাবি, শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চার তলার সেমিনার হলে তার মেয়ের মৃত্যুর খবর দিয়েছিলেন পুলিশেরই কেউ।

তবে গ্রেফতার নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। হিন্দুস্তান টাইমস সিপিআইএম কর্মী দীপ্সিতা ধর প্রশ্ন করেছেন, ‘প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার যে, একাধিক অপরাধীর যোগসাজশ না থাকলে এই বর্বরতা অসম্ভব। শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই গ্রেপ্তারি নয় তো?’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরানি প্রেসিডেন্টের উপদেষ্টা জাভেদ জারিফের পদত্যাগ

Next Post

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আরো খবর

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
খবর

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
এশিয়া

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড
এশিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড

Next Post
রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist