বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ৫ সেপ্টেম্বর, ১১:৩৭ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান ডিভিশনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বায়ুদূষণের মাত্রা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সারিয়ান ডিভিশনজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম।

সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অঞ্চলের এয়ার পলিউট্যান্ট ইনডেক্স (এপিআই) বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। ফলে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন দেখা দেয়।

জরুরি অবস্থার আওতায় আগামী সোমবার থেকে সারিয়ানের ৬৪৭টি স্কুল বন্ধ থাকবে। অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ ও পাথর উত্তোলন কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা চালু থাকবে।

ধোঁয়াশা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারাওয়াকে তিন দিনের ‘ক্লাউড সিডিং’ বা কৃত্রিমভাবে বৃষ্টির মেঘ তৈরির কার্যক্রম শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা থাকায় এ কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, শুধু সারিয়ান ডিভিশনে প্রযোজ্য। তবে পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বাসিন্দাদের বাইরে যাতায়াত কমানো এবং খোলা জায়গায় অতিরিক্ত পরিশ্রমের কাজ এড়িয়ে চলার পরামর্শ দেন।

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ ধোঁয়াশায় আক্রান্ত। এর প্রভাব পড়েছে পার্শ্ববর্তী সাবাহ রাজ্য ও মালয়েশিয়ার উপদ্বীপীয় অংশের বিভিন্ন এলাকাতেও।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রাসহ বিভিন্ন এলাকায় জ্বলতে থাকা দাবানল থেকে এবারের আন্তঃসীমান্ত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। মৌসুমি দাবানলের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশেও এর প্রভাব পড়ছে।

প্রতিবেশী ব্রুনাইয়েও ধোঁয়াশার খবর পাওয়া গেছে। বায়ুমানের অবনতি নিয়ে সতর্কতা জারি করেছে সিঙ্গাপুর। দেশটিতে ২৪ ঘণ্টার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিদিন ধোঁয়াশা পরিস্থিতির পূর্বাভাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৩ সালের পর এই প্রথম এমন পরিস্থিতির মুখে পড়েছে দেশটি।

ফিলিপাইনেও ধোঁয়াশার প্রভাব পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র রাজধানী ম্যানিলাসহ ১২টির বেশি প্রদেশে শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা আরও বাড়তে পারে।

এ অবস্থায় ইন্দোনেশিয়ায় চলমান দাবানল আরও ছড়িয়ে পড়লে সীমান্ত পেরিয়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ধোঁয়াশা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

Next Post

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি দিলেন ট্রাম্প

আরো খবর

যুক্তরাষ্ট্রকে আর অন্ধ বিশ্বাস নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া
আমেরিকা

যুক্তরাষ্ট্রকে আর অন্ধ বিশ্বাস নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয়
এশিয়া

নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয়

ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
এশিয়া

ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ

Next Post
ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি দিলেন ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শেখ সেলিমই কি তাহলে আওয়ামী লীগের কর্ণধার হচ্ছে ?

শেখ সেলিমই কি তাহলে আওয়ামী লীগের কর্ণধার হচ্ছে ?

যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ইসরাইল

যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ইসরাইল

যে কারণে কানাডার ওপর ক্ষুব্ধ ইরান

যে কারণে কানাডার ওপর ক্ষুব্ধ ইরান

বাংলাদেশের প্রবাসীরা কেন আবার হুন্ডিমুখী?

বাংলাদেশের প্রবাসীরা কেন আবার হুন্ডিমুখী?

যুক্তরাষ্ট্রকে আর অন্ধ বিশ্বাস নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রকে আর অন্ধ বিশ্বাস নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist