বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বিধ্বস্ত দক্ষিণ কোরীয় বিমানের উভয় ইঞ্জিনেই মিলেছে হাঁসের ডিএনএ

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ২৭ জানুয়ারি, ৫:৪৫ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
বিধ্বস্ত দক্ষিণ কোরীয় বিমানের উভয় ইঞ্জিনেই মিলেছে হাঁসের ডিএনএ

বিধ্বস্ত দক্ষিণ কোরীয় বিমানের উভয় ইঞ্জিনেই মিলেছে হাঁসের ডিএনএ

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে গত মাসে বিধ্বস্ত হওয়া জেজু এয়ারের বিমানটির উভয় ইঞ্জিনেই হাঁসের দেহাবশেষ পাওয়া গেছে।

সোমবার প্রকাশিত এক প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে দেশটির কর্তৃপক্ষ এখনো দক্ষিণ কোরিয়ার মাটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনার কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার এক মাসের মাথায় সোমবার দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের দেওয়া ৬ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ জেটটির উভয় ইঞ্জিনেই বৈকাল তিলিহাঁসের ডিএনএ পাওয়া গেছে। এ পরিযায়ী হাঁসটি শীতকালে ঝাঁকে ঝাঁকে দক্ষিণ কোরিয়ায় উড়ে আসে।

তবে বিমানটি কী কারণে ল্যান্ডিং গিয়ার খোলা ছাড়াই রানওয়েতে নেমেছিল এবং কেন শেষ ৪ মিনিট এর ফ্লাইট ডাটা রেকর্ডারের রেকর্ডিং বন্ধ ছিল, প্রতিবেদনে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত বছরের ২৯ ডিসেম্বর জেজু এয়ারের ওই ফ্লাইটটি ব্যাংকক থেকে রওনা দিয়ে মুয়ান বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করে; এটি চাকা ছাড়াই রানওয়ে দিয়ে অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে যায়, তারপর রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিমানবন্দরের একটি কংক্রিটের অবকাঠামোতে ধাক্কা খায় ও আগুন ধরে যায়।

মূলত উড়োজাহাজের অবতরণে সহায়ক নেভিগেশন ব্যবস্থার জন্য এই কংক্রিটের অবকাঠামো বা দেয়াল ব্যবহার করা হয়। এর ভেতরে যেসব নেভিগেশন সহায়ক উপকরণ থাকে সেগুলো ‘লোকালাইজার’ নামে পরিচিত। এগুলো রানওয়ের দিকে এগিয়ে আসা বিমানকে সহায়তা করে।

সেদিনের দুর্ঘটনায় বিমানটির ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনেরই মৃত্যু হয়।

“দেয়ালে ধাক্কা খাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় ও হালকা বিস্ফোরণ ঘটে। দুটি ইঞ্জিনই দেয়ালের মাটির স্তূপে চাপা পড়ে, বিমানের সামনের অংশের নানান টুকরো দেয়াল থেকেও ৩০-২০০ মিটার দূরে ছিটকে যায়,” দুর্ঘটনাস্থলের নতুন চিত্র দিয়ে এমনটাই বলা হয় সোমবারের প্রাথমিক প্রতিবেদনে।

মজবুত কংক্রিট ও মাটি দিয়ে মুয়ান বিমানবন্দরে নির্মিত নেভিগেশন ব্যবস্থাপনার এন্টেনাকে সহায়তাকারী এই অবকাঠামো বা দেয়ালের কারণেই দুর্ঘটনাটিতে মৃত্যু বেশি হয়েছে, ভাষ্য বিশেষজ্ঞদের।

তদন্তে এখন ইঞ্জিনগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হবে, প্রত্যেকটি উপকরণ বিশদভাবে পরীক্ষা করে দেখা হবে, ইন-ফ্লাইট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সংক্রান্ত সব তথ্য পর্যালোচনা করে দেখা হবে; কংক্রিটের ওই অবকাঠামো, লোকালাইজার এবং পাখির আঘাতের যত প্রমাণ আছে সব খতিয়ে দেখা হবে, পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

“এই সর্বাত্মক তদন্তের লক্ষ্যই হচ্ছে দুর্ঘটনার সঠিক কারণ বের করা,” বলা হয়েছে এতে।

দক্ষিণ কোরীয় তদন্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে যা যা জেনেছেন তার প্রায় সবই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে শনিবার জানানো হয়েছে। অবতরণের সময় পাখির ঝাঁকের মুখোমুখি হতে হবে, বিমানচালকরা যে এই বিষয়ে অবগত ছিলেন নিশ্চিত করা হয়েছে তাও।

পাখির আঘাতের বিষয়টি চালকরা কখন জানিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে উড়োজাহাজটি নামার সময় জরুরি সংকেত পাঠিয়েছিল এবং পাখির আঘাতের কারণে স্বাভাবিকভাবে নামতে পারছে না, তাও জানিয়েছিল, বলা হয়েছে দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে।

কিন্তু ঠিক কী কারণে বিমানচালকরা জরুরি সংকেত পাঠানোর আগে আগেই ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা রেকর্ডারে রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল, প্রতিবেদনে তা বলা হয়নি।

কেবল বলা হয়েছে, ফ্লাইট রেকর্ডারগুলোর রেকর্ডিং বন্ধ হওয়ার সময় বিমানটি রানওয়ে থেকে দুই কিলোমিটার দূরে ১৫২ মিটার উচ্চতায় ছিল, উড়ছিল ১৬১ নটস বা ঘণ্টায় ২৯৮ কিলোমিটারে।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) তদন্তকারীদের কাছে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন চেয়েছিল, তারা এক বছরের মধ্যে দুর্ঘটনা সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশেও তাগাদা দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বিমান ও রেলওয়ে দুর্ঘটনা তদন্ত বোর্ড আইসিএও-র পাশাপাশি থাইল্যান্ড এবং বিমান ও এর ইঞ্জিনের নির্মাতা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকেও তাদের প্রতিবেদনটি দিয়েছে বলে সোমবার এক কর্মকর্তা জানিয়েছেন।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

Next Post

ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬

আরো খবর

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস
এশিয়া

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
এশিয়া

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
এশিয়া

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন

Next Post
ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬

ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist