রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

সন্তানকে মোবাইল ফোন থেকে চোখ সরাতে যা করবেন

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ১ ফেব্রুয়ারি, ৫:১১ অপরাহ্ণ
বিভাগ - লাইফস্টাইল
A A
0
সন্তানকে মোবাইল ফোন থেকে চোখ সরাতে যা করবেন

সন্তানকে মোবাইল ফোন থেকে চোখ সরাতে যা করবেন

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: কয়েকজন শিশুকে মনোযোগ দিয়ে পড়তে দেখা যায়। যেন খুবই একাগ্রচিত্তে বই পড়ছে।— এমন বইপড়ার অভ্যাস আর খুব একটা দেখা যায় না। একেবারে নেই বললেই চলে। পড়ার বইয়ের বাইরে নেশা একটাই— মোবাইল ফোন। বিশেষ করে এখন যারা দশের নিচে, তাদের চোখ আটকে থাকে টিভি, মোবাইল, আইপ্যাড ও ল্যাপটপে। সেখানে সর্বক্ষণ চলছে গেম খেলা বা ভিডিও দেখা। অডিও-ভিজ্যুয়ালের নেশা যতই বেড়েছে, ততই পাল্লা দিয়ে কমেছে বইপড়ার আগ্রহ। তাই এ পর্যায়ে দাঁড়িয়ে বইপড়ার আগ্রহ হঠাৎ করে ফিরিয়ে আনা সহজ কাজ নয়। কিন্তু ছোটরা যাতে বই থেকে একেবারে মুখ না ফেরায়, তার জন্য চেষ্টা করতে হবে অভিভাবকদেরই।

আর এ নিয়ম পালন করতে আপনাকে চার কৌশল অবলম্বন করতে হবে। তবেই আপনার সন্তানের পড়ার আগ্রহ বাড়বে। জেনে নিন কীভাবে আপনার শিশুসন্তানকে বইপড়ায় আগ্রহী করে গড়ে তুলবেন।

১. সন্তানকে সময় বেঁধে দিন

বইপড়াতে চাইলে আগে স্ক্রিনটাইম বেঁধে দিতে হবে। তবে গোড়াতেই মোবাইল নিয়ে নিলে শিশু আরও বেশি জেদ করবে। তাই দিনের কিছুটা সময় বেঁধে দিন। এ বিষয়ে মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন, সারা দিনে এক ঘণ্টার মতো সময় টিভি দেখা বা মোবাইলে গেম খেলার জন্য দিতে পারেন। তার বেশি নয়। আর মোবাইলে শিশু কী ধরনের গেম খেলছে বা ভিডিও দেখছে তাতেও নজর রাখতে হবে। বাকি সময়টা পড়ার বইয়ের বাইরে বিভিন্ন গল্পের বই পড়ানোর অভ্যাস করুন।

এখনকার ছেলেমেয়েদের মধ্যে গল্প শোনার ধৈর্য কম। অভিভাবকরাও সেভাবে সময় দিতে পারেন না। কিন্তু যদি শিশুর মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে হয়, তা হলে ছোট থেকেই গল্প শোনার অভ্যাস তৈরি করুন। খাওয়ানোর সময়ে হাতে মোবাইল দেবেন না, গল্প বলুন। নানা রকম গল্প শোনার অভ্যাস তৈরি হলে শিশুর পড়ার আগ্রহও তৈরি হবে।

২. বাবা-মাকেও পড়তে হবে বই

শিশু যদি দেখে বাবা কিংবা মা মোবাইলে স্ক্রল না করে সময় পেলেই বই, ম্যাগাজিন ও খবরের কাগজের পাতা উল্টোচ্ছেন, তা হলে স্বাভাবিকভাবেই ওর মধ্যেও পড়ার ঝোঁক তৈরি হবে। কারণ ছোটরা বড়দেরই অনুকরণ করার চেষ্টা করে। তাই আগে মা কিংবা বাবাকে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করতে হবে। বাড়িতেও তেমন পরিবেশ যেন থাকে। তা হলেই আপনার সন্তানের মধ্যে সেটি বুনে দেওয়া সহজ হবে।

৩. লাইব্রেরির সঙ্গে পরিচয়

ছুটির দিনে আপনার সন্তানকে নিয়ে শপিংমল কিংবা রেস্তোরাঁয় যাচ্ছেন ঠিক আছে, তবে সময় করে লাইব্রেরিতেও নিয়ে যান। ধারেকাছে লাইব্রেরি না থাকলে, বইয়ের দোকানেও নিয়ে যেতে পারেন। নিজে হাতে করে বই নেড়েচেড়ে দেখলে, সেখানেই বসে কিছুটা পড়তে পারলে বইপড়ার নেশা আপনা থেকেই তৈরি হবে।

৪. বেছে বই কিনুন

ঠিক বয়সে ঠিক বই বেছে না দিলে পড়ার অভ্যাস তৈরি তো হবেই না, বরং বিরক্তি আসতে পারে। কেবল রূপকথা বা ছবি দেওয়া বই নয়, বরং ছোট থেকেই বাস্তব জগতের সঙ্গে একটু একটু করে পরিচয় করান। গদ্য, পদ্য ও ছোটদের গল্পসমগ্রের মতো বিভিন্ন সাহিত্যিকের বই একটু একটু করে পড়ানোর অভ্যাস তৈরি করুন। গোড়ার দিকে নিজেকেও ওর সঙ্গে পড়তে হবে। যে বয়সটায় আপনার সন্তান নিজে পড়তে পারবে না, তখন মা-বাবাকেই গল্পগুলো পড়ে শোনাতে হবে। রিডিং পড়া নয়, এতে থাকবে অনেকখানি অভিনয়। গল্পের চরিত্রগুলো বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে হবে। তবেই গল্প শোনার ও নিজে পড়ার আগ্রহ তৈরি হবে।

Tags: Lifestyle
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জমকালো অনুষ্ঠানে নেইমারকে বরণ করে নিল সান্তোস

Next Post

খুলে দেওয়া হলো গাজার ‘লাইফ লাইন’

আরো খবর

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত
লাইফস্টাইল

এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

হাম হলে কী করবেন
লাইফস্টাইল

হাম হলে কী করবেন

ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার
লাইফস্টাইল

ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

Next Post
খুলে দেওয়া হলো গাজার ‘লাইফ লাইন’

খুলে দেওয়া হলো গাজার ‘লাইফ লাইন’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist