সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

শাটডাউনে নাজেহাল যুক্তরাষ্ট্র, ফ্লাইট কমানোর সিদ্ধান্ত

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ৬:১০ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
শাটডাউনে নাজেহাল যুক্তরাষ্ট্র, ফ্লাইট কমানোর সিদ্ধান্ত

শাটডাউনে নাজেহাল যুক্তরাষ্ট্র, ফ্লাইট কমানোর সিদ্ধান্ত

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) চলতে থাকলে আগামী শুক্রবার থেকে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে ১০ শতাংশ ফ্লাইট কমানো হবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চলমান শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী। এর আগে সর্বোচ্চ ৩৫ দিন ছিল তবে এবার ৩৬ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বিনা বেতনে কাজ করছেন। ফলে কর্মীসংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিমান চলাচলে দেরি হচ্ছে এবং নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

সরকার ৪০টি বিমানবন্দরের নাম প্রকাশ না করলেও, পরিকল্পনাটি মূলত যুক্তরাষ্ট্রের ৩০টি ব্যস্ততম বিমানবন্দর—যেমন নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এ সিদ্ধান্তে দৈনিক প্রায় ১,৮০০ ফ্লাইট ও ২ লাখ ৬৮ হাজার আসন কমে যেতে পারে বলে জানিয়েছে বিমান চলাচল বিশ্লেষণ সংস্থা সিরিয়াম।

ডাফি বলেন, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমানো।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শুক্রবারের পরও যদি সংকট বাড়ে, তাহলে আরও কঠোর ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হতে পারে।

‘এয়ারলাইনস ফর আমেরিকা’ নামের বাণিজ্যিক সংগঠন জানিয়েছে, তারা সরকারের সঙ্গে সমন্বয় করে নতুন সিদ্ধান্তের সব দিক বুঝে নেওয়ার চেষ্টা করছে এবং যাত্রী ও পণ্য পরিবহনে প্রভাব কমাতে সচেষ্ট থাকবে।

শিল্পখাতের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এফএএ বিমান সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে ফ্লাইট কমানোর প্রক্রিয়া ব্যাখ্যা করবে।

শিল্প সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, সরকারি শাটডাউনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩২ লাখ যাত্রী ফ্লাইট বিলম্ব বা বাতিলের শিকার হয়েছেন।

এয়ারলাইনগুলো জানিয়েছে, আপাতত ব্যবসায়িক ক্ষতি তেমন না হলেও অচলাবস্থা দীর্ঘ হলে বুকিং কমে যাওয়ার আশঙ্কা আছে। বুধবার একদিনেই ২,১০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ডাফি আরও জানান, বিমান চলাচলের পাশাপাশি মহাকাশ উৎক্ষেপণ কার্যক্রমও সীমিত রাখা হবে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন

Next Post

রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ: পুতিন

আরো খবর

ইরানে বাকি এক–দুটি লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প
আমেরিকা

ইরানে বাকি এক–দুটি লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের
আমেরিকা

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম
আমেরিকা

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

Next Post
রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ: পুতিন

রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ: পুতিন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

ইরানে বাকি এক–দুটি লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

ইরানে বাকি এক–দুটি লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

নারী শিক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য: জাকির নায়েকের ওপর ক্ষুব্ধ তিন দেশ

নারী শিক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য: জাকির নায়েকের ওপর ক্ষুব্ধ তিন দেশ

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist