ডেস্ক রিপোর্ট: উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সি এই রাজনীতিক ক্যানসার জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
কেসিএনএ জানিয়েছে, ‘পুরোনো প্রজন্মের বিপ্লবী কমরেড কিম ইয়ং নাম, যিনি আমাদের দল ও দেশের উন্নয়ন ইতিহাসে অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন, ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন।’
সংবাদমাধ্যমটি আরও জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং-এর কফিনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সংসদের প্রধান ছিলেন তিনি। পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।
প্রিন্ট করুন




















Discussion about this post