সোমবার, ২৯ জুন, ২০২৬
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

লন্ডনের মেট্রো স্টেশনে ‘বাংলায়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ৩:১০ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা, ইউরোপ
A A
0
লন্ডনের মেট্রো স্টেশনে ‘বাংলায়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

লন্ডনের মেট্রো স্টেশনে ‘বাংলায়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের নামফলক বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে। তবে বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা নিয়ে বিরোধিতা করেছেন ব্রিটিশ সাংসদ রুপার্ট লোয়ের। এ নিয়ে ব্রিটিশ সাংসদের পক্ষে দাঁড়ালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, লন্ডনের হোয়াইট চ্যাপেল রেলস্টেশনে ইংরেজি ও বাংলা ভাষায় লেখা সাইনেজ তথা নামফলক ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাজ্যের এমপি রুপার্ট লোউ সরাসরি এর বিরোধিতা করে বলেছেন, ‘সাইনেজ শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত।’

গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোউ তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে গতকাল রোববার হোয়াইট চ্যাপেল স্টেশনের দ্বিভাষিক সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন এবং এর ক্যাপশনে লেখেন, ‘এটি লন্ডন—স্টেশনের নাম ইংরেজিতেই থাকা উচিত শুধু ইংরেজিতে, কেবলই ইংরেজিতে!’

রুপার্ট লোউয়ের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি আরও আলোচনায় আসে প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্ক এই পোস্টের নিচে এক শব্দে মন্তব্য করার পর। পোস্টটি শেয়ার করে ইলন মাস্ক লিখেন, ‘হ্যাঁ’।

হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনে বাংলা সাইনেজ প্রথম যুক্ত করা হয় ২০২২ সালে। এর প্রধান উদ্দেশ্য ছিল পূর্ব লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া। এই প্রকল্পের অর্থায়ন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

হোয়াইট চ্যাপেল ও আশপাশের এলাকাগুলোতে বহু বাংলাদেশি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির আবাসস্থল। মূলত ১৯৭০-এর দশক থেকে এ অঞ্চলে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। বর্তমানে বহু বাংলাদেশি পরিবার এখানেই স্থায়ীভাবে বসবাস করছে এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনের এই বাংলা সাইনেজের প্রশংসা করেন। তিনি ২০২২ সালের মার্চ মাসে এক্স লিখেছিলেন, ‘গর্বের বিষয় যে, লন্ডন টিউব রেল হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা ভাষাকে সাইনেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের হাজার বছরের পুরোনো ভাষার ক্রমবর্ধমান বিশ্বজনীন গুরুত্ব ও শক্তিকে তুলে ধরে।’

পরে আরেকটি পোস্টে মমতা বলেন, ‘এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, প্রবাসীদের উচিত তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বার্থে একত্রে কাজ করা। এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিজয়।’

এই বিতর্ক কেবল একটি সাইনবোর্ডের ভাষা সংক্রান্ত নয়, বরং এটি বৃহত্তর সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রসঙ্গের সঙ্গে যুক্ত। কিছু মানুষ মনে করেন, ব্রিটেনে শুধু ইংরেজিই রাষ্ট্রভাষা হওয়ায় সব সাইনেজ ইংরেজিতে থাকা উচিত। আবার অনেকে মনে করেন, একটি বহুজাতিক সমাজে বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া জরুরি, বিশেষত যখন কোনো সম্প্রদায় দীর্ঘদিন ধরে কোনো অঞ্চলে বসবাস করছে এবং সেখানকার সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এই বিতর্ক ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে। দেশটিতে ডানপন্থী দলগুলো অভিবাসন ও জাতীয়তাবাদী ভাবনাকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে। রিফর্ম ইউকের মতো দল অভিবাসন সীমিত করার পক্ষে, তাই তাদের নেতারা বিদেশি ভাষার প্রতি আপত্তি জানাচ্ছেন।

অন্যদিকে, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সমর্থকেরা বলছেন, এই ধরনের বহুভাষিক সাইনেজ শুধুমাত্র ভাষার স্বীকৃতি নয়, বরং এটি একটি সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলা সাইনেজ যুক্ত করার মূল উদ্দেশ্য ছিল পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির প্রতি শ্রদ্ধা জানানো। কিন্তু এটি ব্রিটেনে অভিবাসন, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। এমপি রুপার্ট লোউর মন্তব্য এবং ইলন মাস্কের সমর্থন এই বিতর্ককে আরও তীব্র করেছে, যেখানে একপক্ষে অভিবাসন-বিরোধী জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি এবং অন্য পক্ষে বৈচিত্র্যের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির পক্ষে মতামত রয়েছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাজ্যে টিউলিপের সম্পদ বাজেয়াপ্তের পরিকল্পনা

Next Post

এবার চীনা এআই প্রযুক্তি ‘ডিপসিক’কে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরো খবর

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?
আমেরিকা

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু
ইউরোপ

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে টিকে থাকা কি কারও পক্ষে সম্ভব?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist