রবিবার, ১৭ মে, ২০২৬
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

যৌথ অভিযানে আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত: ট্রাম্প

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ১৬ মে, ৯:৫৪ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
যৌথ অভিযানে আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত: ট্রাম্প

যৌথ অভিযানে আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত: ট্রাম্প

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ এক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) পরিচালিত এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করে দাবি করেছেন, এর ফলে গোষ্ঠীটির বৈশ্বিক শক্তি অনেকটাই খর্ব হলো।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার নির্দেশনায় মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি যৌথ অভিযান পরিচালনা করে বিশ্বের অন্যতম আলোচিত এই ব্যক্তিকে চিরতরে নির্মূল করেছে।

আল-মিনুকি বিশ্বজুড়ে আইএসের দ্বিতীয় শীর্ষ কমান্ডারের দায়িত্বে ছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আর কখনো আফ্রিকার সাধারণ মানুষকে জিম্মি করতে পারবেন না কিংবা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের অফিশিয়াল নথিসূত্রে জানা গেছে, ১৯৮২ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে জন্মগ্রহণ করেন আল-মিনুকি। ট্রাম্প অভিযানের সুনির্দিষ্ট স্থান প্রকাশ না করলেও বলেন, আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন, কিন্তু মার্কিন গোয়েন্দারা তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিলেন।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই অভিযানের বিষয়ে বলেন, নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত আইএসের এই শীর্ষ নেতাকে মাসের পর মাস ধরে ট্র্যাক করা হচ্ছিল। অবশেষে তার পুরো দলসহ তাকে নির্মূল করা সম্ভব হয়েছে। এই অভিযান মার্কিন বাহিনীর ধৈর্য, দক্ষতা এবং নাইজেরিয়ার মতো সক্ষম অংশীদারদের সঙ্গে যৌথ কাজের এক অনন্য দৃষ্টান্ত।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ‘স্টেট হাউস’ এক বিবৃতিতে এই যৌথ অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। নাইজেরীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, লেক চাদ অববাহিকায় আল-মিনুকির একটি আস্তানায় বিমান ও স্থল হামলা চালিয়ে তাকে এবং তার বেশ কয়েকজন সহযোগীকে হত্যা করা হয়েছে।

আল-মিনুকি স্থানীয়ভাবে ‘আবু-মাইনোক’ নামেও পরিচিত ছিলেন। এই সফল অভিযানের পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু শনিবার (১৬ মে) সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, অভিন্ন নিরাপত্তা লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্বকে নাইজেরিয়া গভীরভাবে মূল্যায়ন করে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় তথাকথিত আইএস জঙ্গিদের ওপর ট্রাম্পের নির্দেশিত এটিই প্রথম মারাত্মক হামলা নয়। এর আগেও তিনি পশ্চিম আফ্রিকার এই দেশটিতে খ্রিস্টানদের ওপর নির্যাতনের অভিযোগ এনে গত ডিসেম্বরে এবং তার আগের মাসেও জঙ্গি আস্তানায় শক্তিশালী সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন।

নাইজেরিয়ার প্রায় ২৩ কোটি ৭৫ লাখ জনসংখ্যার মধ্যে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের মানুষই প্রধান। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল, যেখানে উগ্রবাদী ইসলামপন্থীদের হামলায় শুধু খ্রিস্টানরাই নয়, বিপুল সংখ্যক মুসলিম নাগরিকও নিয়মিত প্রাণ হারাচ্ছেন। এর বাইরেও জমি, পানি ও জাতিগত বিরোধের জেরে দেশটিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সহিংসতা চলে আসছে।

খবর : সিএনএন।

Tags: Donald trumpInternational
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

Next Post

হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

আরো খবর

ইরানে আবারও বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের
আমেরিকা

ইরানে আবারও বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরাইল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের
আমেরিকা

বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরাইল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের

শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প
আমেরিকা

শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প

Next Post
হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি

১৮ মিলিয়ন ডলারে মার্কিন মামলা মেটাচ্ছেন আদানি

হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

যৌথ অভিযানে আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত: ট্রাম্প

যৌথ অভিযানে আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত: ট্রাম্প

হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist