বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ২৮ জুন, ১:২৫ পূর্বাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ অবসানের পর ইরানি শাসকগোষ্ঠী ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম দেশজুড়ে একটি জাতীয় ঐক্যের বিরল প্রদর্শন উদযাপন করছে। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, এই শান্ত আবরণ শিগগির গভীর সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সারা দেশের মানুষ, এমনকি রাজনৈতিক বন্দীদেরও যুদ্ধকালীন সংযম প্রদর্শনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তুলনামূলকভাবে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তিনি জনগণের প্রশংসা করেছেন। কারণ, সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হলেও তারা রাস্তায় নামেনি, ক্ষোভ প্রকাশ করেনি।

তবে ইরান সমাজবিজ্ঞান সমিতির সভাপতি সাঈদ মোইদফার সতর্ক করে বলেছেন, ‘যদি সরকার জনগণের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব ঘোচাতে পদক্ষেপ না নেয়, তাহলে যুদ্ধ শেষ হওয়াটা শান্তি নয়, বরং নতুন সামাজিক সংকটের সূচনা হতে পারে।’

আরেকটি বিষয় হলো—যুদ্ধবিরতির পর ইরানের ইসলামিক মতাদর্শের ভাষা এক পাশে সরিয়ে এখন জাতীয় পরিচয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। শিরোনামগুলো এখন ‘ইরান’ শব্দ দিয়ে শুরু হচ্ছে, ‘ইসলাম’ শব্দটি এর পেছনে পড়ে গেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক ভাষণে ‘ইসলামিক ইরান’ শব্দযুগলটি মাত্র একবার ব্যবহার করা হয়েছে, তাও সেটি প্রসঙ্গহীনভাবে।

রাষ্ট্রীয় ও সংস্কারপন্থী সংবাদমাধ্যমগুলো এই পরিবর্তনকে প্রতিধ্বনিত করেছে। দৈনিক ‘এতেমাদ’ ও ‘আরমান মেল্লি’ তাদের প্রথম পাতায় জাতীয় সংহতির প্রশংসা করেছে এবং ঐক্যের আহ্বান জানানো বিশিষ্ট নাগরিকদের তুলে ধরেছে।

এক প্রতীকী আয়োজন হিসেবে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা ‘ও ইরান’ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেছে তেহরানের আজাদি মনুমেন্টের নিচে। বেশ কিছু শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পূর্বনির্ধারিত সাক্ষাৎকারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন। ‘এতেমাদ’ পুরো এক পৃষ্ঠাজুড়ে তাদের ছবি প্রকাশ করেছে।

এই ঐক্যের আহ্বানের পেছনে সরকারের পক্ষ থেকে একধরনের দায়বোধও দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন সরকার এখন জনগণের কাছে ঋণী। সংস্কারপন্থী সমাজবিজ্ঞানী হামিদ রেজা জালাইপুর বলেন, ‘যুদ্ধ শেষে জনগণকে পুরস্কৃত করা সরকারের দায়িত্ব, যাতে জাতীয় ঐক্য শক্তিশালী হয়।’

এমনকি কিছু রক্ষণশীলও একই সুরে কথা বলছেন। এক সাবেক সম্পাদক স্বীকার করেছেন, এখন সরকারের পালা—যুদ্ধের সময় জনগণের সহনশীলতার প্রতিদান দেওয়ার।

এদিকে সংসদ সদস্যরা এখন নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে তৎপর। তারা সর্বসম্মতিক্রমে জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের প্রস্তাব পাস করেছে, যেন ‘বিপ্লবী অবস্থান’ ধরে রাখতে পারেন।

জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বখশায়েশ বলেছেন, সরকারকে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নতুনভাবে সাজাতে হবে। কমিটির আরেক সদস্য বেনাম সাঈদিও সরকারবিরোধীদের সঙ্গে পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন।

তবে প্রায় সব আলোচনা ও সমালোচনায় ‘সরকার’ শব্দটি এখন একটি ভদ্র ছদ্মবেশ। কেউই উচ্চারণ করে না সেই ব্যক্তির নাম, যিনি প্রকৃতপক্ষে দেশের সব নীতি নির্ধারণ করেন—সর্বোচ্চ নেতা খামেনি। তিনিই যুদ্ধের নির্দেশ দিয়েছেন, তিনিই নীতিগত পরিবর্তনের একমাত্র ক্ষমতাধারী।

এখন আপাতত শাসকগোষ্ঠী ঐক্য ও জাতীয়তাবাদের ভাষা ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই ছাঁচ কত দিন টিকে থাকবে বা এটি আদৌ কোনো বাস্তব পরিবর্তন বয়ে আনবে কি না, তা এখনো অনিশ্চিত।

Tags: InternationalIran
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

Next Post

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন

আরো খবর

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’
মধ্যপ্রাচ্য

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

মার্কিন-ইরান শান্তি চুক্তি আলোচনা
আমেরিকা

মার্কিন-ইরান শান্তি চুক্তি আলোচনা

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা
আমেরিকা

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা

Next Post
মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

মার্কিন-ইরান শান্তি চুক্তি আলোচনা

মার্কিন-ইরান শান্তি চুক্তি আলোচনা

ভারতে কেন এত আলোড়ন তুলল ‘তেলাপোকা’র প্রতিরোধ

ভারতে কেন এত আলোড়ন তুলল ‘তেলাপোকা’র প্রতিরোধ

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist