বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ফ্রান্সে দাবানলের তাণ্ডব, অগ্নিকাণ্ড-সংশ্লিষ্ট অভিযোগে ৪০২ জন গ্রেফতার

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ১১:১৭ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
ফ্রান্সে দাবানলের তাণ্ডব, অগ্নিকাণ্ড-সংশ্লিষ্ট অভিযোগে ৪০২ জন গ্রেফতার

ফ্রান্সে দাবানলের তাণ্ডব, অগ্নিকাণ্ড-সংশ্লিষ্ট অভিযোগে ৪০২ জন গ্রেফতার

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের ঘটনায় অগ্নিকাণ্ড-সংশ্লিষ্ট অভিযোগে এখন পর্যন্ত ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫৬ জন অপ্রাপ্তবয়স্ক।

মঙ্গলবার (৪ আগস্ট) প্যারিসের প্লেস বোভোতে অবস্থিত আন্তঃমন্ত্রণালয় অপারেশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের (সিওজিআইসি) এক বৈঠকের পর এ তথ্য জানান ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দাবানলের ঘটনায় অপরাধমূলক বা অনিচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তিকে এখনই অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লরেন্ট নুনেজের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ৪০২ জনের মধ্যে ৩৬ জনকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে। তাদের মধ্যে কেউ আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন, আবার কেউ বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে দেশজুড়ে দাবানলের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা এবং শুষ্ক আবহাওয়ার কারণে অনেক এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি কিছু দাবানলের পেছনে মানুষের কর্মকাণ্ড, অসতর্কতা কিংবা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রীষ্মের শুরু থেকে ফ্রান্সে ১৪ হাজার ৫৪০টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিরন্দ বিভাগ। সেখানে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া দক্ষিণাঞ্চলের ভার বিভাগেও বড় ধরনের দাবানল দেখা দিয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফরাসি সরকার ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়েছে। হাজার হাজার দমকলকর্মী, বিশেষ অগ্নিনির্বাপণ যান এবং আকাশপথে পানি ছিটানোর সক্ষমতাসম্পন্ন বিমান মোতায়েন করা হয়েছে। দাবানলের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা থেকে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষকে বিভিন্ন সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, দাবানলের উৎস শনাক্ত করতে পুলিশ, দমকল বাহিনী এবং বিচার বিভাগ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং বনাঞ্চলে আগুন ব্যবহারসহ নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি খরা এবং শুষ্ক আবহাওয়ার প্রবণতা বেড়েছে। এর ফলে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে দাবানলের ঝুঁকি আগের তুলনায় আরও তীব্র হয়ে উঠছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো, বড় বিপদের শঙ্কা

Next Post

হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

আরো খবর

তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো, বড় বিপদের শঙ্কা
ইউরোপ

তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো, বড় বিপদের শঙ্কা

মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি, ব্রিটিশ নাগরিকের কারাদণ্ড
ইউরোপ

মায়ের লাশ ৩ বছর ফ্রিজে রেখে সরকারি ভাতা জালিয়াতি, ব্রিটিশ নাগরিকের কারাদণ্ড

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, গ্রিসে চলছে ব্যাপক উদ্ধার অভিযান
ইউরোপ

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, গ্রিসে চলছে ব্যাপক উদ্ধার অভিযান

Next Post
হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ, চাষের অনুমতিও দিল নেপালের গণ্ডকী প্রদেশ

চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ, চাষের অনুমতিও দিল নেপালের গণ্ডকী প্রদেশ

হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান-ওমান

ফ্রান্সে দাবানলের তাণ্ডব, অগ্নিকাণ্ড-সংশ্লিষ্ট অভিযোগে ৪০২ জন গ্রেফতার

ফ্রান্সে দাবানলের তাণ্ডব, অগ্নিকাণ্ড-সংশ্লিষ্ট অভিযোগে ৪০২ জন গ্রেফতার

তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো, বড় বিপদের শঙ্কা

তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো, বড় বিপদের শঙ্কা

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক কে এই তরুণ?

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক কে এই তরুণ?

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist