মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

টোকিওর বিকল্প রাজধানী খুঁজছে জাপান

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ১১:০৭ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
টোকিওর বিকল্প রাজধানী খুঁজছে জাপান

টোকিওর বিকল্প রাজধানী খুঁজছে জাপান

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভূকম্পনপ্রবণ জাপানে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে রাজধানী টোকিও অচল হয়ে পড়লে যাতে সরকার পরিচালনা ব্যাহত না হয়, সে লক্ষ্যে একটি বিকল্প (দ্বিতীয়) রাজধানী নির্ধারণের জন্য আইনি কাঠামো তৈরি করেছে দেশটির আইনপ্রণেতারা।

জুলাই মাসে পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়। তবে সরকারের এই পরিকল্পনা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

সমালোচকদের দাবি, বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জোট সরকারের ছোট শরিক ‘জাপান ইনোভেশন পার্টি’র প্রভাববলয় ওসাকাকে সুবিধা দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিকল্প রাজধানী নিয়ে পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের কারণে আইনপ্রণেতাদের গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে যায়। নিম্নকক্ষে ক্ষমতাসীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি সহজে পাস হলেও, বিরোধী নিয়ন্ত্রিত উচ্চকক্ষে তা সামান্য ব্যবধানে অনুমোদিত হয়। ফলে আগামী দিনে প্রধানমন্ত্রী তাকাইচির অন্যান্য নীতি বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কেন বিকল্প রাজধানীর এই উদ্যোগ?

নতুন এই আইনের মূল দর্শন হলো টোকিওতে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতি তৈরি হলেও যেন সরকারের প্রশাসনিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলতে পারে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী ৩০ বছরের মধ্যে টোকিও মহানগর এলাকায় ৭ মাত্রার বা তার চেয়ে বড় ধরনের একটি মারাত্মক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ।

এমন কোনো বড় দুর্যোগ ঘটলে প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট, কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিপর্যস্ত হতে পারে। আইন অনুযায়ী, ওই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন দেখা দিলে নির্দিষ্ট অঞ্চল সাময়িকভাবে দেশের মূল রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করবে।

জরুরি পরিস্থিতির প্রস্তুতি ছাড়াও, বিকল্প অঞ্চলগুলোকে নতুন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

বর্তমানে জাপানের মোট অর্থনীতির প্রায় পাঁচভাগের একভাগ টোকিও থেকে আসে, দেশের অর্ধেকের বেশি তালিকাভুক্ত প্রতিষ্ঠান এখানে অবস্থিত এবং মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ এই এক অঞ্চলে বসবাস করে।

অর্থনৈতিক ও জনমিতিক এই ‘এককেন্দ্রিকতা’ কাটাতে বিকল্প রাজধানী এলাকাগুলোতে সরকারি স্থাপনা, যোগাযোগ অবকাঠামো তৈরি, কর ছাড় এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে।

বিতর্ক কেন?

জাপানের দ্বিতীয় রাজধানী গঠনের পরিকল্পনাটি মূলত ওসাকাকেন্দ্রিক দল ‘জাপান ইনোভেশন পার্টি’র (যা ‘ইশিন’ নামে পরিচিত) একটি দীর্ঘদিনের রাজনৈতিক এজেন্ডা। দলের প্রতিষ্ঠাতা ও ওসাকার সাবেক গভর্নর তোরু হাশিমোতো ২০১০ সালের দিকে প্রথম ওসাকাকে বিকল্প রাজধানী করার প্রস্তাব দেন।

গত বছর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে দীর্ঘদিনের শরিক কোমেইতোর জোট ভেঙে যাওয়ার পর, ‘ইশিন’ দলকে জোটে আনতে তাকাইচি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তার মধ্যে বিকল্প রাজধানী বিল পাস অন্যতম। সমালোচকদের আশঙ্কা, এর ফলে দেশের অন্যান্য অঞ্চলকে বঞ্চিত করে বিপুল অর্থ, কর ছাড় এবং অবকাঠামোগত উন্নয়ন কেবল ওসাকা বা কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের দিকেই পরিচালিত হতে পারে।

এ ছাড়া, সরকার এখনো এই বিকল্প রাজধানী বাস্তবায়নের সম্ভাব্য খরচ বা অর্থনৈতিক সুবিধার কোনো স্পষ্ট হিসাব দিতে পারেনি। অন্যদিকে, ওসাকা শহরের প্রশাসনিক সংস্কার নিয়ে স্থানীয় রাজনীতির জটও এর সঙ্গে যুক্ত হয়েছে।

কোন শহরগুলো দৌড়ে এগিয়ে?

আইনে নির্দিষ্ট করে ওসাকা বা অন্য কোনো শহরের নাম উল্লেখ করা হয়নি; বরং এটি একটি আইনি কাঠামো তৈরি করেছে যার অধীনে অঞ্চলগুলো আবেদন করতে পারবে। এমনকি একের অধিক বিকল্প রাজধানী করার পথও খোলা রাখা হয়েছে। শহর নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

বিকল্প রাজধানী হওয়ার জন্য কোনো অঞ্চলকে টোকিওর একই সময়ে দুর্যোগকবলিত হওয়ার ঝুঁকি থেকে তুলনামূলক মুক্ত হতে হবে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত প্রশাসনিক সক্ষমতা, সরকারি অবকাঠামো, অর্থনৈতিক ভিত্তি এবং জনসংখ্যা থাকতে হবে।

ইতোমধ্যেই ফুকুওকা, হোক্কাইদো এবং মিয়াগির মতো কয়েকটি প্রিফেকচার আগ্রহ প্রকাশ করেছে। অটোমোবাইল জায়ান্ট টয়োটার কেন্দ্রস্থল আইচির গভর্নর হিদেয়াকি ওমুরা বিল পাসের পরপরই ঘোষণা করেছেন যে, তিনি তার অঞ্চলকে দেশের প্রথম বিকল্প রাজধানী হিসেবে দেখতে চান।

প্রধানমন্ত্রী তাকাইচির রাজনৈতিক চ্যালেঞ্জ

বিকল্প রাজধানী বিল পাস করে তাকাইচি তার জোটসঙ্গী ‘ইশিন’ দলকে সাময়িকভাবে শান্ত রাখতে পারলেও, উচ্চকক্ষে মাত্র দুই ভোটের ব্যবধানে বিলটি পাস হওয়া তার সরকারের জন্য এক বড় সতর্কবার্তা।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির মতো জরুরি বিষয়গুলোর সমাধান না করে এসব বিতর্কিত আইন বাস্তবায়নে মনোযোগ দেওয়ায় ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী তাকাইচির জনপ্রিয়তা কমছে। একই সঙ্গে খাদ্যদ্রব্যে বিক্রয় কর কমানোর যে নির্বাচনি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সরকারের রাজস্ব ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণ নিয়ে নতুন করে সমালোচনা তৈরি হচ্ছে।

খবর : হিন্দুস্তান টাইমস

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি

Next Post

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ, উভয় সংকটে সৌদি আরব

আরো খবর

ছাত্র আন্দোলনের জেরে বিহার ও মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়ল বিজেপি
এশিয়া

ছাত্র আন্দোলনের জেরে বিহার ও মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়ল বিজেপি

ক্ষমার বার্তার পর মামলা নিয়ে প্রশ্ন, মোদিকে কটাক্ষ অভিজিতের
এশিয়া

ক্ষমার বার্তার পর মামলা নিয়ে প্রশ্ন, মোদিকে কটাক্ষ অভিজিতের

ভারতের ‘ককরোচ আন্দোলন’ কেন সফল হলো?
এশিয়া

ভারতের ‘ককরোচ আন্দোলন’ কেন সফল হলো?

Next Post
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ, উভয় সংকটে সৌদি আরব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ, উভয় সংকটে সৌদি আরব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা, প্রথম দেশ হিসেবে সমর্থন তুলে নিল ওয়েলস

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা, প্রথম দেশ হিসেবে সমর্থন তুলে নিল ওয়েলস

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

তিন ছেলে হারানোর পর জন্মেছিল জায়েদ, তাকেও বাঁচতে দিল না ইসরাইল

তিন ছেলে হারানোর পর জন্মেছিল জায়েদ, তাকেও বাঁচতে দিল না ইসরাইল

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist