মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

সব স্কুল বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজার শিক্ষার্থীদের

গাজাযুদ্ধে বিলীন হওয়ার মুখে পুরো একটি প্রজন্ম

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ৬:৩১ অপরাহ্ণ
বিভাগ - খবর, মধ্যপ্রাচ্য
A A
0
গাজাযুদ্ধে বিলীন হওয়ার মুখে পুরো একটি প্রজন্ম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট:  ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন শিক্ষাবর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত সোমবার। তবে ১১ মাস ধরে চলা ইসরাইলি ভয়াবহ সামরিক আগ্রাসনের কারণে সব স্কুল বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজার শিক্ষার্থীদের। ইসরাইল গাজার বাসিন্দাদের তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নতুন নতুন নির্দেশ দিয়েই যাচ্ছে।

উম্মে জাকিরের ছেলে ১৫ বছর বয়সি মোয়াতাজের এখন দশম শ্রেণীতে পড়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজায় সে এখন বাস্তুহারা। দেইর আল বালাহের আশ্রয়শিবিরে ঠাঁই নিয়ে আছে সে।

পাঁচ সন্তানের এক জননী টেক্সট মেসেজে রয়টার্সকে বলেছেন, সাধারণত এই দিনটিতে আনন্দ করার কথা ছিল। শিশুরা নতুন পোশাকে চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে। কিন্তু সেখানে আজ আমাদের শুধু একটাই চাওয়া, আর কোনো সন্তান হারানোর আগেই যেন যুদ্ধটা শেষ হয়।

যে কোনো সমাজের মতো, গাজার ভবিষ্যৎ হচ্ছে সেখানকার শিশুরা। কিন্তু গাজায় শিশুরাই যুদ্ধের লক্ষ্যবস্তু। এভাবে চলতে থাকলে তারা তাদের অধিকার পুরোপুরি হারিয়ে ফেলতে পারে।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরাইলি শহরে হামলা চালানোর পর গাজার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৯০ শতাংশ স্কুল একেবারে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় এখনো যেসব স্কুল ভবন কিছুটা অক্ষত আছে সেগুলো বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

সংস্থাটির যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা রয়টার্সকে বলেন, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে তাদের শেখার ইচ্ছা তত কমে যাবে। শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও বেড়ে যাবে। তারা বাল্যবিয়ে শিশুশ্রম এবং সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের মতো শোষণের শিকার হবে। ফলে শেষ পর্যন্ত তারা একটি হারিয়ে যাওয়া প্রজন্মে পরিণত হওয়ার প্রবল ঝুঁকিতে পড়বে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে স্কুলে নিবন্ধিত ছয় লাখ ২৫ হাজার শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আর ছয় বছর বয়সী আরো ৫৮ হাজার শিক্ষার্থীর এ বছর প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল। গত মাসে, ইউএনআরডব্লিউএ তাদের ৪৫টি আশ্রয়কেন্দ্রে একটি ব্যাক-টু-লার্নিং প্রোগ্রাম চালু করেছে। সেখানে শিক্ষকরা শিশুদের মানসিক স্বাস্থ্যে সহায়তা করার জন্য গেমস, নাটক, অঙ্কন, সঙ্গীত এবং ক্রীড়া কার্যক্রম শুরু করেছেন।

এর আগে, জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনডব্লিউআরএ) কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজায় চতুর্থবারের মতো ভ্রমণ শেষে ফিরে এসে বলেছিলেন, এখানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের পাঁচ লাখেরও বেশি শিশু আছে। কিন্তু মানুষের বাড়িঘর ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে। তাদেরকে সেখানে ফিরিয়ে আনা না গেলে শিশুরা স্কুলে ফিরে যাবে কী করে? তাই শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে বলেই আমি শঙ্কিত।

গাজার ২৩ লাখ মানুষের প্রায় সবাইকেই বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এর মধ্যেই জাতিসংঘ উত্তর গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ১০ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য স্থানীয়দের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে। প্রায় ২৫ বছরের মধ্যে গাজায় প্রথম পোলিও শনাক্ত হওয়ার পরে টিকাদান কর্মসূচির অনুমতি দেওয়ার জন্য যুদ্ধ সাময়িক স্থগিত রাখা হয়েছে। যুদ্ধ স্থগিত রাখার লক্ষ্য হচ্ছে- গাজার প্রায় ছয় লাখ ৪০ হাজার শিশুর কাছে পোলিও টিকা নিয়ে পৌঁছানো সম্ভব করে তোলা।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও মধ্য গাজায় পোলিও টিকা অভিযান এ পর্যন্ত অর্ধেকেরও বেশি শিশুর কাছে পৌঁছেছে। প্রথম দফার চার সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে।

পরে সোমবার ইউএনআরডব্লিউএর যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা রয়টার্সকে বলেন, এই কর্মসূচির আওতায় সাড়ে চার লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার এ পর্যন্ত ৪০ হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tags: GazaInternational
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কোরীয় উপদ্বীপের জলসীমায়

Next Post

সিপিএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরির জীবনাবসান

আরো খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা
খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান
মধ্যপ্রাচ্য

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ
মধ্যপ্রাচ্য

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

Next Post
সিপিএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরির জীবনাবসান

সিপিএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরির জীবনাবসান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist