বুধবার, ১৩ মে, ২০২৬
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ক্ষমা চেয়ে বিদায় নিলেন ঋষি সুনাক

ইউএস বেঙ্গল ইউএস বেঙ্গল
শুক্রবার, ৫ জুলাই, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, খবর
A A
0
যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রধানমন্ত্রী ঋষি সুনাক

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা তৃতীয় চার্লস। অন্যদিকে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রাজা চার্লসের দপ্তর বাকিংহাম প্যালেস সুনাকের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাজার শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দেন। মহামান্য রাজা তা সানন্দে গ্রহণ করেছেন।

অন্যদিকে নিজের কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে আজ সকালে প্রধানমন্ত্রী হিসেবে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করে সুনাক বলেন, ‘জনগণের প্রতি আমার প্রথম কথা, আমি দুঃখিত। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার কাজ করেছি। কিন্তু আপনারা স্পষ্টভাবে যুক্তরাজ্যে সরকারের পরিবর্তন চেয়েছেন। আপনাদের এই রায়ের পর আর কোনো কথা হয় না।’

কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয়ের দায়ভার মাথায় নিয়ে সুনাক বলেন, ‘আমি আপনাদের (ভোটারদের) ক্ষোভ, অসন্তোষের কথা শুনতে পেয়েছি। আমি এই পরাজয়ের দায়ভার গ্রহণ করছি।’

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন। এখন আর মাত্র দুই আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।

পরাজয় মেনে নিয়ে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়ে সুনাক বলেন, ‘প্রধানমন্ত্রীর পদে তাঁর সাফল্য আমাদের সবার সাফল্য বলে বিবেচিত হবে। আমি তাঁর ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করছি। নির্বাচনী প্রচারণায় আমাদের যা–ই মতবিরোধ হোক না কেন, তিনি একজন শালীন ও জনগণবান্ধব ব্যক্তি। আমি তাঁকে সম্মান করি।’

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কিয়ার স্টারমারের লেবার পার্টি আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত ৪১২টি আসনে জয় পেয়েছে।

নিজের অর্জনের কথা উল্লেখ করে সুনাক বলেন, ‘আমরা ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে নামিয়ে এনেছি। আন্তর্জাতিক পরিসরে যুক্তরাজ্যের সুনাম বাড়িয়েছি। এসব অর্জনের জন্য আমি গর্বিত। ২০ মাস আগের তুলনায় এই দেশ অনেক বেশি নিরাপদ ও শক্তিশালী।’

এশীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সুনাক বলেন, ‘যুক্তরাজ্য সম্পর্কে একটি বিস্ময়কর জিনিস হলো, আমার দাদি-দাদা সামান্য সহায়-সম্পত্তি নিয়ে এখানে আসার মাত্র দুই প্রজন্মের মধ্যে আমাদের (অভিবাসীর পরিচয়) গৌণ হয়ে পড়ে। আমি প্রধানমন্ত্রী হলাম। আমার দুই কিশোরী মেয়ে ডাউনিং স্ট্রিটে (হোলি উৎসবে) দীপাবলি জ্বালাল।’

সমর্থন ও ত্যাগ স্বীকার করায় পরিবারকে ধন্যবাদ দিয়ে বক্তৃতা শেষ করেন সুনাক। এরপর স্ত্রী অক্ষতা মূর্তির হাত ধরে ডাউনিং স্ট্রিটে অপেক্ষায় থাকা একটি গাড়ির দিকে এগিয়ে যান ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের প্রথম এই প্রধানমন্ত্রী।

সুনাকের পূর্বসূরি লিস ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে হয়। এই পরিস্থিতিতে ২০২২ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির নেতা হন ঋষি সুনাক। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইসরায়েলে ২০০ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

Next Post

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আরো খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ইউরোপীয় নেতারা কেন ট্রাম্পকে আর ছাড় দিচ্ছেন না
আমেরিকা

ইউরোপীয় নেতারা কেন ট্রাম্পকে আর ছাড় দিচ্ছেন না

ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
আমেরিকা

ট্রাম্পের এক পোস্টে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

Next Post
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ইউরোপীয় নেতারা কেন ট্রাম্পকে আর ছাড় দিচ্ছেন না

ইউরোপীয় নেতারা কেন ট্রাম্পকে আর ছাড় দিচ্ছেন না

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের

চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist