বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটো নারী

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ২৩ নভেম্বর, ১:৩৬ পূর্বাহ্ণ
বিভাগ - অন্যান্য
A A
0
একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটো নারী

একসঙ্গে চা খেলেন বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটো নারী

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো নারী লন্ডনে একসঙ্গে বসে বিকালের চা পান করেছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

তুর্কী ওয়েব ডিজাইনার রুমেইসা গেলগির (২৭) উচ্চতা ৭ ফুট ০.৭ ইঞ্চি (২১৫.১৬ সেমি)। অপরদিকে ভারতের অভিনেত্রী জ্যোতি আমগের (৩১) উচ্চতা মাত্র ২ ফুট ০.৭ ইঞ্চি (৬২.৮ সেমি)।

তারা লন্ডনের স্যাভয় হোটেলে দেখা করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
দুইজনের উচ্চতার পার্থক্য ৫ ফুট (১৫২.৩৬ সেমি) হলেও তারা হাসিমুখে চা পান করেন এবং বেশ কিছুক্ষণ আড্ডা দেন।

এক বিবৃতিতে গেলগি বলেন, আমাদের মধ্যে অনেক মিল আছে। আমরা দুজনই মেকআপ করতে, নিজের যত্ন নিতে, অলংকার পরতে ও নখে নেইল পলিশ লাগাতে ভালোবাসি। উচ্চতার পার্থক্যের জন্য একে অপরের চোখে চোখ রেখে কথা বলতে একটু সমস্যা হলেও, সব মিলিয়ে এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল।

আমগে বলেন, তিনি এই অনন্য রেকর্ডধারী গেলগির সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত হয়েছেন।
তুরস্কের ওয়েব ডিজাইনার গেলগিকে ২০২১ সালে পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে নিশ্চিত করে গিনেস।

উইভার সিনড্রোম নামে এক বিরল রোগ গেলগির এই উচ্চতার কারণ। তার আগে মাত্র ২৬ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গেলগির অন্যান্য রেকর্ডের মধ্যে আছে নারী হিসেবে সবচেয়ে লম্বা হাত, পিঠ ও কানের অধিকারী হওয়া।

গেলগিকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছে জিডব্লিউআর, যার নাম ‘রুমেইসা: ওয়াকিং টল’। এই প্রামাণ্য চিত্রে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে গিয়ে অন্যান্য রেকর্ডধারীদের সঙ্গে দেখা করেন।

আমগে ভারতে জন্ম নেওয়া অভিনেত্রী ও গণমাধ্যম তারকা। তিনি অ্যাকন্ড্রোপ্লাসিয়া নামের একটি জটিল রোগে আক্রান্ত হন। যার ফলে তার হাড়ের বৃদ্ধি থেমে যায়। এই রোগ সাধারণত হাতে ও পায়ে সংক্রমিত হয়।

মাতৃগর্ভে ভ্রূণ থাকা অবস্থায় এই রোগে আক্রান্ত হয় শিশুরা। শিশুদের হাত ও পা গঠনে ব্যবহৃত কার্টিলেজ টিস্যু এতে প্রভাবিত হয়।
আকারে ছোটখাটো হলেও সামাজিক মাধ্যমে একজন বড় তারকা আমগে।

তিনি ‘আমেরিকান হরর শো: ফ্রিক শো’ নামের মার্কিন টিভি সিরিজে মা পেতিত চরিত্রে অভিনয় করেছেন। আনুষ্ঠানিকভাবে তাকে বিশ্বের সবচেয়ে খাটো অভিনেত্রী হিসেবেও তালিকাভুক্ত করেছে জিডব্লিউআর।

আমগে ইতালির ‘লো শো দেই রেকর্ড’ নামের টিভি অনুষ্ঠানেও বেশ কয়েকবার উপস্থিত হন।
জিডব্লিউআরের এডিটর-ইন-চিফ ক্রেগ গ্লেনডে লন্ডনে এই দুই নারীর সঙ্গে দেখা করেন।

গ্লেনডে এক বিবৃতিতে বলেন, এই দুই অসাধারণ, প্রবাদ প্রতিম নারীকে এক ছাদের নিচে নিয়ে আসায় তারা তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারবেন এবং আমরাও তা জানতে পারব।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ২০২৫ সালের ছাপানো সংস্করণে গেলগি ও আমগে উভয়কেই জিডব্লিউআর আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Tags: ExclusiveOthers
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নির্বাচনে জিতে এবার গিটার ব্যবসায় নামলেন ট্রাম্প

Next Post

যে ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

আরো খবর

১৫ বছরেই মানুষের বসবাসের উপযোগী হতে পারে মঙ্গল গ্রহ
অন্যান্য

১৫ বছরেই মানুষের বসবাসের উপযোগী হতে পারে মঙ্গল গ্রহ

মহাকাশে পৃথিবী দেখতে অন্ধকারে ঝুলে থাকা লাইফবোট: আর্টেমিস-২ নভোচারীরা
অন্যান্য

মহাকাশে পৃথিবী দেখতে অন্ধকারে ঝুলে থাকা লাইফবোট: আর্টেমিস-২ নভোচারীরা

জাহাজের শব্দে বদলে যাচ্ছে ডলফিনের ভাষা
অন্যান্য

জাহাজের শব্দে বদলে যাচ্ছে ডলফিনের ভাষা

Next Post
যে ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

যে ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ২ জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ২ জাহাজ

যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist