বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

আল-আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরাইল

Nayeema Islam Nayeema Islam
মঙ্গলবার, ১৯ মে, ১০:২১ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
আল-আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরাইল

আল-আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইসরাইল

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের নিকটবর্তী ফিলিস্তিনি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার। ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পবিত্র শহরটিকে ‘ইহুদিকরণ’ করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

ইসরাইলি মন্ত্রিসভা সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিটির মূল কাজ হবে আল-আকসা মসজিদে প্রবেশের অন্যতম প্রধান পথ ‘বাব আল-সিলসিলা’ (চেইন গেট) এলাকার পুরনো বা ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্তকরণ আদেশগুলো বাস্তবায়ন করা।

ইসরাইলি কর্তৃপক্ষ ও স্থানীয় হিব্রু সংবাদমাধ্যমগুলো এই পদক্ষেপকে ওল্ড সিটিতে ইসরাইলের সার্বভৌমত্ব সুসংহত করার এবং জাফা গেট, ইহুদি কোয়ার্টার ও ওয়েস্টার্ন ওয়ালের (পশ্চিম দেয়াল) মধ্যকার সংযোগ পথকে নিরাপদ করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

মূলত ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলোর ওপর রাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠা করতেই এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা কয়েক দশক ধরে আইনি ও কৌশলগত জটিলতার কারণে ঝুলে ছিল।

জেরুজালেম পৌরসভা সূত্রে জানা যায়, এই আদেশের ফলে বাব আল-সিলসিলা এলাকার ১৫ থেকে ২০টি ফিলিস্তিনি বাড়ি ও দোকানপাট সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। অত্যন্ত জনাকীর্ণ ও সংবেদনশীল এই সরু পাথুরে সড়কটি ওল্ড সিটির ভেতর দিয়ে সরাসরি আল-আকসার পশ্চিম তোরণে গিয়ে মিশেছে। আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরি জানিয়েছেন, এই সড়কের দুই পাশে মামলুক ও অটোমান আমলের বহু প্রাচীন ইসলামিক স্কুল, ঐতিহাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার বেশিরভাগই ইসলামিক ওয়াকফ সম্পত্তির অংশ। দখলদারদের প্রতিটি পদক্ষেপই জেরুজালেমের ঐতিহ্য ও পরিচয় বদলে দেওয়ার জন্য করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জেরুজালেম বিষয়ক বিশেষজ্ঞ খলিল তাওফিকজি জানান, ১৯৬৭ সালের যুদ্ধের পরপরই ‘জনস্বার্থের’ অজুহাত দেখিয়ে এই সম্পত্তিগুলো প্রথম বাজেয়াপ্ত করা হয়েছিল। সাধারণত স্কুল বা হাসপাতালের মতো জনকল্যাণমূলক কাজের আইন ব্যবহার করে এই মূল্যবান সম্পদগুলো ইসরাইলি রাষ্ট্রের অধীনে নেওয়া হয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে ‘জনস্বার্থ’ বলতে কেবল ইসরাইলি জনগণের স্বার্থকেই বোঝানো হয়েছে, কোনো ফিলিস্তিনি, মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের স্বার্থকে নয়। গত কয়েক দশকে বহু ফিলিস্তিনি পরিবারকে এই এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে এবং বর্তমানে কিছু ভবনের ওপরের তলায় ইসরাইলি বসতিস্থাপনকারীরা বসবাস শুরু করলেও নিচের তলায় এখনও ফিলিস্তিনিরা ব্যবসা পরিচালনা করছেন। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরাইল এই কৌশলগত অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে।

খ্রিস্টানদের পবিত্র তীর্থযাত্রার পথ ‘ভায়া ডলোরোসা’ (দার্থ আল-আলাম) এবং ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোর মিলনস্থলে অবস্থিত এই বাব আল-সিলসিলা অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া মানে পুরো জেরুজালেমের বৈশ্বিক পরিচিতিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।

এই পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিষ্ঠান ও ইসলামিক কর্মকর্তারা জর্ডান প্রশাসনসহ আন্তর্জাতিক মহলে আইনি ও কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। তবে চলমান গাজা যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মাঝে বিশ্ববাসীর নজর অন্যদিকে থাকায় ইসরাইল জেরুজালেমে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার এই প্রক্রিয়াকে আরও বেগবান করছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। নবগঠিত এই ইসরাইলি কমিটি আগামী কয়েক মাসের মধ্যে সম্পত্তি চূড়ান্তভাবে বাজেয়াপ্ত করার সুপারিশ জমা দেবে বলে জানা গেছে।

খবর : মিডল ইস্ট আই।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

Next Post

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

আরো খবর

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো
মধ্যপ্রাচ্য

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির
মধ্যপ্রাচ্য

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
ভিডিও

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

Next Post
হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist