শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২:২১ অপরাহ্ণ
বিভাগ - খবর
A A
0
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০

অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। এর মধ্যে ৬৭টি ইতোমধ্যেই মারা গেছে, বাকি ৯০টি তিমিও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিমিগুলো মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে সৈকতে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটি রাজ্যের রাজধানী হোবার্ট থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

আটকে পড়া তিমিগুলো মাঝারি আকারের ‘ফলস কিলার হোয়েল’, যা বৃহত্তম ডলফিন প্রজাতির একটি অংশ। প্রাপ্তবয়স্ক ফলস কিলার হোয়েল প্রায় ৬ মিটার লম্বা ও ১ দশমিক ৫ টন ওজনের হতে পারে।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভাইরনমেন্ট জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত।

ব্রেন্ডন ক্লার্ক, তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা, জানিয়েছেন, ‘তিমিগুলো সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে। এর মধ্যে মাত্র ৯০টি জীবিত রয়েছে।’

তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠানো সম্ভব কি না, তা বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকরা পরীক্ষা করছেন। তবে ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, ‘এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ, এবং কর্মকর্তাদের জন্যও ঝুঁকিপূর্ণ।’

সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ঘটনাস্থলে জনসাধারণের প্রবেশ সীমিত করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

স্থানীয় বাসিন্দা জোসেলিন ফ্লিন্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) বলেন, ‘বুধবার সকালে আমার ছেলে মাছ ধরার সময় তিমিগুলোকে দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে দেখে, অসংখ্য তিমি আটকা পড়েছে। তাদের মধ্যে ছোট বাচ্চা তিমিও রয়েছে… তারা আমাদের দিকে তাকাচ্ছিল, যেন সাহায্য চাইছে।’

অস্ট্রেলিয়ায় তিমি আটকে পড়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে তাসমানিয়ার উপকূলে। বিশেষ করে রাজ্যের পশ্চিম উপকূল এ ধরনের ঘটনার জন্য কুখ্যাত।

২০২০ সালে, তাসমানিয়ার ম্যাককোয়ারি বন্দরের কাছে ৪৭০টি পাইলট তিমি আটকা পড়ে। উদ্ধারকর্মীদের চেষ্টা সত্ত্বেও ৩৫০টির বেশি তিমি মারা যায়। ২০২২ সালেও, একই বন্দরে ২০০টি তিমি আটকা পড়ে।

তিমি অত্যন্ত সামাজিক স্তন্যপায়ী প্রাণী, যারা দলবদ্ধভাবে চলাফেরা করে। সৈকতে আটকা পড়ার একাধিক কারণ থাকতে পারে—

খাদ্যের সন্ধানে ভুল দিক নির্দেশনা – উপকূলে ছোট মাছ শিকারের সময় তারা দিকভ্রান্ত হয়ে তীরে উঠে আসতে পারে। গোষ্ঠীগত আচরণ – দলের একটি তিমি ভুল করলে পুরো দল অনুসরণ করতে পারে। পরিবেশগত পরিবর্তন – সমুদ্রের জোয়ার-ভাটা বা অন্য প্রাকৃতিক কারণেও তিমিরা আটকে পড়তে পারে।

অস্ট্রেলিয়ার সৈকতে তিমি আটকে পড়া নতুন নয়, তবে একসঙ্গে এতগুলো ফলস কিলার হোয়েল আটকা পড়ার ঘটনা গত ৫০ বছরে ঘটেনি। এখন উদ্ধারকর্মীদের প্রাণপণ প্রচেষ্টাই নির্ধারণ করবে বাকি তিমিগুলো বাঁচবে কি না।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘৭-৮ মাসের মধ্যে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন’

Next Post

দুই ফুসফুসেই নিউমোনিয়ায় ভুগছেন পোপ ফ্রান্সিস, জানিয়েছে ভ্যাটিকান

আরো খবর

বিশ্ববাজারে কমল তেলের দাম
খবর

বিশ্ববাজারে কমল তেলের দাম

নারী শিক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য: জাকির নায়েকের ওপর ক্ষুব্ধ তিন দেশ
খবর

নারী শিক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য: জাকির নায়েকের ওপর ক্ষুব্ধ তিন দেশ

আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হুতি হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব?
খবর

আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন হুতি হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব?

Next Post
দুই ফুসফুসেই নিউমোনিয়ায় ভুগছেন পোপ ফ্রান্সিস, জানিয়েছে ভ্যাটিকান

দুই ফুসফুসেই নিউমোনিয়ায় ভুগছেন পোপ ফ্রান্সিস, জানিয়েছে ভ্যাটিকান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist