বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২:২৩ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

অর্ধশতাধিক আরোহী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এখনো পর্যন্ত নিখোঁজ বিমানের আরোহীদের ভাগ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি এন্টোনোভ এন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে ৪৩ যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এছাড়া বিমানটিতে ছয় ক্রু সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি লেখেন, ‌‘বিমানটি খুঁজে পেতে জরুরি প্রয়োজনীয় সব রকমের বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’

তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসেবে বিমানে আরোহীর সংখ্যা কিছুটা কম হতে পারে, প্রায় ৪০ জনের মতো।

আপাতত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা অবস্থান শনাক্ত করা যায়নি। খারাপ আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ড অনুসন্ধান কাজকে ব্যাহত করছে। আমুর অঞ্চলের পার্বত্য ও বনভূমি অধ্যুষিত এলাকাটি যোগাযোগ ও উদ্ধার অভিযানের জন্য বরাবরই চ্যালেঞ্জিং বলে পরিচিত।

এন-২৪ মডেলের বিমানগুলো রাশিয়ায় আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে বেশ পুরনো এই মডেলটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। এর আগে অতীতেও রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে এন-২৪ বিমান দুর্ঘটনার খবর শোনা গেছে।

উদ্ধারকারী দল হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় জরুরি শিবির স্থাপন করেছে এবং অনুসন্ধান কাজ দ্রুততর করতে সামরিক বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং বিমানের শেষ যোগাযোগ ও ফ্লাইটপথ বিশ্লেষণ করছে।

খবর : রয়টার্স

Tags: InternationalRussia
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

Next Post

ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে

আরো খবর

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ
ইউরোপ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা
ইউরোপ

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন
ইউরোপ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন

Next Post
ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে

ওমান উপসাগরে মুখোমুখি মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি হেলিকপ্টার, উত্তেজনা চরমে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ২ জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ২ জাহাজ

যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist