সোমবার, ২৭ জুলাই, ২০২৬
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

অতীতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন যেসব রাষ্ট্রপ্রধান

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ৬ আগস্ট, ১২:০৬ পূর্বাহ্ণ
বিভাগ - খবর
A A
0
অতীতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন যেসব রাষ্ট্রপ্রধান

অতীতে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন যেসব রাষ্ট্রপ্রধান

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক ক্ষমতা যত দৃঢ়ই মনে হোক, গণআন্দোলন, অভ্যুত্থান কিংবা আন্তর্জাতিক চাপের মুখে অনেক শক্তিশালী রাষ্ট্রপ্রধানই একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ পালিয়েছেন জীবন বাঁচাতে, কেউ গিয়েছেন নির্বাসনে—আর কেউ আর কখনো ফিরতেই পারেননি। ইতিহাসে এমন বহু ঘটনা আছে, যা কেবল রাজনীতির অধ্যায় নয় বরং শাসকের পতনের নির্মম স্মারক হয়ে রয়ে গেছে।

নিচে তুলে ধরা হলো এমনই কিছু রাষ্ট্রপ্রধানের সংক্ষিপ্ত বিবরণ, যারা একদিন ছিলেন ক্ষমতার শীর্ষে—পরদিন নিজ দেশেই জায়গা হয়নি তাদের।

ইদি আমিন (উগান্ডা)

উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন ১৯৭০-এর দশকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিলেন। ১৯৭৯ সালে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে সৌদি আরবে পালিয়ে যান। এর আগে তিনি লিবিয়া ও ইরাকেও অবস্থান করেছিলেন। সৌদিতে লোহিত সাগরের পাশে বিলাসবহুল জীবন কাটান প্রায় দুই দশক। ২০০৩ সালে রিয়াদের এক হাসপাতালে তার মৃত্যু হয়।

মোহাম্মদ রেজা শাহ পাহলভি (ইরান)

ইরানে ইসলামী বিপ্লবের মুখে ১৯৭৯ সালে শাহ পাহলভিকে দেশ ছাড়তে হয়। মিশর, মরক্কো, বাহামা, মেক্সিকো, আমেরিকা হয়ে আবার মিশরে ফিরে যান। ১৯৮০ সালে কায়রোতে তার মৃত্যু হয়।

ফার্দিনান্ড মার্কোস (ফিলিপিন্স)

১৯৮৬ সালে জনবিক্ষোভ ও বিরোধীদের চাপে মার্কোসকে ক্ষমতা ছাড়তে হয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তিনি গুয়াম দ্বীপে যান এবং পরে হাওয়াইয়ে আশ্রয় নেন। ১৯৮৯ সালে সেখানেই মারা যান।

ভিক্টর ইয়ানুকোভিচ (ইউক্রেন)

গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচ পরিচিত ছিলেন রাশিয়াপন্থি হিসেবে। ২০১৪ সালে তার নীতির বিরোধিতায় ইউক্রেনে শুরু হয় তীব্র আন্দোলন। বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভ দখল করে নিলে পার্লামেন্ট তাকে বরখাস্ত করে। এরপর তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এবং এখনো সেখানেই অবস্থান করছেন।

বেন আলী (তিউনিসিয়া)

আরব বসন্তের উত্তাপে ২০১১ সালে ২৩ বছর ধরে ক্ষমতায় থাকা বেন আলীকে তিউনিসিয়া ছাড়তে হয়। তিনি সৌদি আরবে পালিয়ে যান। সেখানে তার সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেছে। ২০১৯ সালে জেদ্দার এক হাসপাতালে তার মৃত্যু হয়।

আশরাফ ঘানি (আফগানিস্তান)

২০২১ সালে তালেবানরা রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসার সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান। পরে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়েছেন। নিজ দেশের রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন বলে দাবি করেন।

নওয়াজ শরিফ (পাকিস্তান)

তিনবারের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরীফ ১৯৯৯ সালে সেনা প্রধান মুশাররফের সঙ্গে দ্বন্দ্বে ক্ষমতাচ্যুত হন। এরপর সৌদি আরবে নির্বাসনে যান। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালে লন্ডনে যান এবং ২০২৩ সালে দেশে ফিরে আসেন।

পারভেজ মোশাররফ (পাকিস্তান)

নওয়াজ শরিফকে হটিয়ে ক্ষমতা দখলকারী মোশাররফ ২০০৮ সালে নির্বাচন হেরে দেশ ছাড়েন। ২০১৩ সালে ফিরে গ্রেফতার হন। পরে ২০১৬ সালে চিকিৎসার অজুহাতে দুবাই যান এবং ২০২৩ সালে সেখানেই মৃত্যু হয়।

থাকসিন শিনাওয়াত (থাইল্যান্ড)

২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। বিদেশে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে লন্ডনে চলে যান এবং সেখানে ১৫ বছর নির্বাসনে ছিলেন। ২০২৩ সালে তিনি দেশে ফেরেন।

চার্লস টেলর (লাইবেরিয়া)

২০০৩ সালে গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মুখে চার্লস টেলর দেশ ছাড়েন। পরে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হয়ে ৫০ বছরের সাজা পান। দ্য হেগের আন্তর্জাতিক আদালতে তার বিচার হয়।

গোটাবায়া রাজাপাকশা (শ্রীলঙ্কা)

২০২২ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণআন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান রাজাপাকশা। তিনি প্রথমে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে আশ্রয় নেন। দুই মাস পর তিনি দেশে ফিরে আসেন।

শেখ হাসিনা (বাংলাদেশ)

২০২৪ সালে কোটা আন্দোলন ঘিরে সারাদেশে তীব্র গণবিক্ষোভ শুরু হয়। ৫ আগস্ট ‘জুলাই গণহত্যা’র রেশ কাটতে না কাটতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশত্যাগ করে ভারত পালিয়ে যান। সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যে আরও শুল্ক বসাবেন ট্রাম্প

Next Post

অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে সুদানের শিশুরা: ইউনিসেফ

আরো খবর

শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশে ফিরবেন?
খবর

শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশে ফিরবেন?

আরও নিঃসঙ্গ মমতা, এবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মদন মিত্রও হাত ছাড়লেন
এশিয়া

আরও নিঃসঙ্গ মমতা, এবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মদন মিত্রও হাত ছাড়লেন

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন নেতানিয়াহু
আমেরিকা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন নেতানিয়াহু

Next Post
অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে সুদানের শিশুরা: ইউনিসেফ

অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে সুদানের শিশুরা: ইউনিসেফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টিকে নিয়ে নতুন জল্পনা

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টিকে নিয়ে নতুন জল্পনা

ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন: ট্রাম্প

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist