বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

যুদ্ধের অবসান ছাড়া কোনও জিম্মি বিনিময় হবে না: হামাস

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ৫:০৮ অপরাহ্ণ
বিভাগ - খবর, মধ্যপ্রাচ্য
A A
0
যুদ্ধের অবসান ছাড়া কোনও জিম্মি বিনিময় হবে না: হামাস

যুদ্ধের অবসান ছাড়া কোনও জিম্মি বিনিময় হবে না: হামাস

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে জিম্মি বিনিময় হবে না বলে জানিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল-হায়া। বুধবার (২০ নভেম্বর) আল-আকসা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আল-হায়া বলেছেন, যুদ্ধ বন্ধ না হলে জিম্মি মুক্তি নিয়ে কোনও আলোচনা হতে পারে না। যদি ইসরায়েলি আগ্রাসন শেষ না হয়, তবে বন্দিদের ফিরিয়ে দেওয়ার কোনও কারণ নেই হামাসের। কারণ যুদ্ধ চলাকালীন কেউ তার শক্তিশালী অস্ত্র ত্যাগ করে না।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। বুধবার জাতিসংঘে উত্থাপিত নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা উল্লেখ নেই এমন কোনও প্রস্তাবে সমর্থন দেওয়া হবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রতিনিধি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী করে আল-হায়া বলেছেন, যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে ইসরায়েলের বাস্তব ইচ্ছা প্রমাণ করা জরুরি। কিন্তু বাস্তবতা বলছে, আলোচনা ফলপ্রসূ করতে ব্যর্থ করছেন নেতানিয়াহু।

এদিকে, যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার আপাতত কোনও প্রচেষ্টা চালাবে না বলে ঘোষণা দিয়েছে। তাদের দাবি, হামাস ও ইসরায়েল উভয়পক্ষই যথেষ্ট আন্তরিক না হলে তারা মধ্যস্থতায় আর আসছে না।

কাতারের এক মুখপাত্র বলেছেন, দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয় এখনও চালু রয়েছে। তবে যুক্তরাষ্ট্র কাতারকে কার্যালয়টি বন্ধ করার অনুরোধ জানিয়েছে।

মিসর প্রস্তাব করেছে, গাজার প্রশাসনিক দায়িত্ব ভাগাভাগি করতে হামাস ও ফাতাহ একটি প্রশাসনিক কমিটি গঠন করতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার গাজায় সফর করেছেন নেতানিয়াহু। সেখানে তিনি দাবি করেছেন, হামাস আর কখনও গাজা শাসন করতে পারবে না।

তিনি আরও বলেছেন, ইসরায়েল এখনও গাজায় আটক ১০১ জন জিম্মি মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মুক্তির জন্য জনপ্রতি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে তাদের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ওই হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫০ জনের বেশি অপহৃত হয় বলে ইসরায়েল দাবি করে আসছে।

ওই হামলার জবাবে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত ও ১ লাখ ৩ হাজার ৮৯৮ জন আহত হয়েছেন। মারাত্মক খাদ্য, পানি ও জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Tags: HamasInternational
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মারা গেছেন ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী

Next Post

কিমকে ৭০টি প্রাণী উপহার দিলেন পুতিন

আরো খবর

বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি
খবর

বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান
আমেরিকা

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা
মধ্যপ্রাচ্য

গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল

Next Post
কিমকে ৭০টি প্রাণী উপহার  দিলেন পুতিন

কিমকে ৭০টি প্রাণী উপহার দিলেন পুতিন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি

বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার

নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার

ফ্রান্সে লাশ রাখার জায়গা নেই হিমাগারেও

ফ্রান্সে লাশ রাখার জায়গা নেই হিমাগারেও

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist