সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

নেতানিয়াহুর বাসভবনে হামলার দায় স্বীকার হিজবুল্লাহর

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বুধবার, ২৩ অক্টোবর, ১২:৩৫ পূর্বাহ্ণ
বিভাগ - খবর, মধ্যপ্রাচ্য
A A
0
নেতানিয়াহুর বাসভবনে হামলার দায় স্বীকার হিজবুল্লাহর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার এক বিবৃতিতে এই দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মম আফিফ বলেছেন, সিজারিয়ায় নেতানিয়াহুকে লক্ষ্য করে পরিচালিত হামলার পূর্ণাঙ্গ, ও একক দায় ঘোষণা করেছে হিজবুল্লাহ।

ইসরাইলি বাহিনীর হাতে হিজবুল্লাহর কিছুসংখ্যক যোদ্ধা ধরা পড়েছেন বলে জানিয়েছেন আফিফ। তবে তাদের সংখ্যা জানাননি তিনি। একই সঙ্গে এ যোদ্ধাদের কিছু হলে তার দায় ইসরাইলকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বর্তমানে শত্রুর হাতে বন্দিদের বিষয়ে আমি বলছি, আমি জানি যে শত্রুপক্ষ যুদ্ধের নৈতিকতা ও আন্তর্জাতিক চুক্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়। তবে বন্দিদের জীবন রক্ষার দায় শত্রুপক্ষের ওপর বর্তাবে।

এর আগে, গত শনিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া একটি ড্রোন ইসরাইলের সমুদ্রতীরবর্তী শহর সিজারিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোনের এ আঘাত ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীতে ব্যাপক উদ্বেগ তৈরি করে। যদিও ড্রোন হামলার সময় ওই বাসভবনে নেতানিয়াহু কিংবা তার স্ত্রী ও পরিবারের সদস্যদের কেউই উপস্থিত ছিলেন না।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে জানায়, বিলাসবহুল সব ভিলা আর রোমান ধ্বংসাবশেষ ও অ্যাম্ফিথিয়েটারের জন্য বিখ্যাত সিজারিয়ার একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। তবে ওই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিষ্কার হওয়া যায়নি।

যদিও স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে সিজারিয়ায় ড্রোনের আঘাতের পর আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তিনটি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে আঘাত হেনেছে এবং গুলি চালিয়ে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যায়, ড্রোনটির পেছনে ইসরাইলি সামরিক বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছুটছে। কিন্তু ড্রোনটি মুহূর্তের মধ্যেই নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এ সময় সেখানে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যায়। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

পরে এক ভিডিও বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই হামলার জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন, আমাকে এবং আমার স্ত্রীকে হত্যা করার জন্য ইরানের প্রক্সি হিজবুল্লাহর প্রচেষ্টা মারাত্মক ভুল। তিনি বলেন, আমি ইরান ও তার প্রক্সিদের এবং তার অশুভ অক্ষকে বলছি, যারাই ইসরাইলের নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের চড়া মূল্য দিতে হবে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নতুন নেতার নাম গোপন রাখবে হামাস

Next Post

বিমান থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আরো খবর

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
মধ্যপ্রাচ্য

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

ফের হরমুজ বন্ধ করল ইরান
মধ্যপ্রাচ্য

ফের হরমুজ বন্ধ করল ইরান

Next Post
বিমান থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

বিমান থেকে ফেলা ত্রাণের বস্তার আঘাতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist