বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

দ্বিতীয় পর্বে গড়াল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শনিবার, ২৯ জুন, ৬:৩৪ পূর্বাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
দ্বিতীয় পর্বে গড়াল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: বহুল আলোচিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হলেও, তিনি প্রেসিডেন্ট হতে পারছেন না। কেননা শতকরা হিসেবে তিনি মোট গৃহিত ভোটের ৫০ শতাংশ পাননি, পেয়ছেন ৪২.৫৪ শতাংশ।

আর এ কারণেই বহুল আলোচিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে ‘রান-অফ’ বা দ্বিতীয় পর্বে।

এর আগে রাজধানী তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে স্থাপিত নির্বাচনি সদরদপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামি শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করেন।

এতে দেখা যাচ্ছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট পেয়ে প্রথম পর্বে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৩৪০ ভোট। পেজেশকিয়ান সর্বাধিক ভোট পেলেও শতকরা হিসেবে তিনি মোট গৃহিত ভোটের ৪২.৫৪ শতাংশ পেয়েছেন।

এছাড়া নির্বাচনের বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ পেয়েছেন ৩৩ লাখ ৮৩ হাজার ৩৪০ ভোট এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৯৭ ভোট।

এদিকে শুক্রবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী পেজেশকিয়ান শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে।

ইরানের সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুলাই দ্বিতীয় দফা ভোটগ্রহণের তারিখ আগে থেকেই নির্ধারিত রয়েছে।

এদিকে দ্বিতীয় পর্বের ভোটের জন্য ইতোমধ্যেই নির্বাচনি প্রচারণা শুরু করে দিয়েছেন শীর্ষ দুই প্রার্থী সাঈদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ান।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী, প্রথম পর্বের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হওয়ার মুহূর্ত থেকে শীর্ষ দুই প্রার্থী তাদের প্রচারাভিযান শুরু করতে পারবেন। যা চলবে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত।

এর আগে ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সময়সীমা শুক্রবার তিন দফা বাড়ানোর পর শেষ পর্যন্ত তা রাত ১২টায় শেষ হয়।

শুক্রবারের ভোটগ্রহণের জন্য ইরানজুড়ে প্রায় ৫৮ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এছাড়া ৯৫টি দেশে বসবাসরত প্রবাসী ইরানি নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ৩১৪টি ভোটকেন্দ্র খোলা হয়েছিল। ওইসব কেন্দ্রেও ইরান সময় শুক্রবার রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এ নির্বাচনে ইরানে নিবন্ধিত ভোটার ছিলেন ৬ কোটি ১০ লাখ। এর মধ্যে মোট ভোট দিয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ ভোটার। অর্থাৎ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করেছে।

ইরানে নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ মূলত চার বছর। সে হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্ধারিত ছিল ২০২৫ সালের জুন মাস। তবে গত ১৯ মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সাত সফরসঙ্গীসহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায়, এক বছর আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির সংবিধান অনুযায়ী প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং তার তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তথ্যসূত্র: ইরনা

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল নিউইয়র্ক টাইমস

Next Post

যে কারণে জিতেও ইরানের প্রেসিডেন্ট হতে পারছেন না মাসুদ

আরো খবর

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু
ইউরোপ

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে
ইউরোপ

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ
ইউরোপ

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

Next Post
যে কারণে জিতেও ইরানের প্রেসিডেন্ট হতে পারছেন না মাসুদ

যে কারণে জিতেও ইরানের প্রেসিডেন্ট হতে পারছেন না মাসুদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist