বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

    ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

সৌদিতে ফের ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ চালাল ইরান

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ২৫ নভেম্বর, ৯:৪০ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
সৌদিতে ফের ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ চালাল ইরান

সৌদিতে ফের ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ চালাল ইরান

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে রাজধানী রিয়াদে ড্রোন হামলায় ১১ জন আহত হন। অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। তেহরানের দাবি, অনুমোদিত নৌপথ অমান্য করে চলার সময় জাহাজটি সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে ‘নিয়ম লঙ্ঘনকারী’ একটি জাহাজে হামলার তথ্য জানায় আইআরজিসির নৌবাহিনী।

ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি অবৈধ নৌপথ দিয়ে যাচ্ছিল। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটি থেমে যায়।

জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের উদ্দেশে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলা, অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া জরুরি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে একাধিক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়।

এদিকে, বুধবার (২৫ নভেম্বর) ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানাননি তিনি।

এর আগে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।

হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে উত্তেজনা বেড়েছে। হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা।

এ পরিস্থিতিতে ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কবার্তা দেওয়া হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যৌথ বাহিনীর কমান্ডের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তাটি প্রকাশ করেন। এর সঙ্গে একটি মানচিত্রও যুক্ত করা হয়। মানচিত্রে লাল রং দিয়ে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার এলাকা চিহ্নিত করা হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে ড্রোন হামলার পর হোদেইদা বন্দর এলাকায় এ সতর্কতা জারি করা হয়। ওই হামলার জন্য হুতি গোষ্ঠীকে দায়ী করে তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, গোষ্ঠীটি ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের ওই এলাকায় কোনো বহুতল ভবনে এটি দ্বিতীয় হামলা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারও হুতিদের হামলায় ওই এলাকার একটি বহুতল ভবনের কয়েকটি তলা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Tags: InternationalIran
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প

Next Post

যুদ্ধ বন্ধে ইরানের যেকোন শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

আরো খবর

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান
আমেরিকা

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি
মধ্যপ্রাচ্য

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা
ভিডিও

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

Next Post
যুদ্ধ বন্ধে ইরানের যেকোন শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

যুদ্ধ বন্ধে ইরানের যেকোন শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রত্যর্পণ প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, স্বেচ্ছায় ফেরা ভিন্ন বিষয়: ভারত

প্রত্যর্পণ প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, স্বেচ্ছায় ফেরা ভিন্ন বিষয়: ভারত

তিনবার শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখেছিলাম: ডায়েরিতে পোপ ফ্রান্সিস

তিনবার শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখেছিলাম: ডায়েরিতে পোপ ফ্রান্সিস

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist