সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ২৩ নভেম্বর, ৯:১১ অপরাহ্ণ
বিভাগ - ভিডিও, মধ্যপ্রাচ্য
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল ইয়াশারের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারে কে নেতৃত্ব দেবেন এবং কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরকে সরকারে রাখা হবে কি না, তা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) ইসরায়েলের হার্জলিয়ায় একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে সরকার গঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা একমত হতে পারেননি। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।

ইয়েদিওথ আহরোনথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায়। অন্যদিকে, আইজেনকোটের দল ইয়াশার তাকে সরকারে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই দল জানায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে তারা। এ বিষয়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। তবে পরবর্তী বৈঠকের তারিখ বা আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় এ ধরনের সরকার গঠন। এমন সরকার হলে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে ছাড়াই সরকার গঠন সম্ভব হবে। নির্বাচনে এসব দল রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার তালিকা একটি জোট সরকারের প্রস্তাব দিয়েছে। এতে টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুকে রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন এবং পরে নেতানিয়াহু দায়িত্ব নেবেন।

তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালাক্রমে নেওয়ার এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট। অন্যদিকে, নেতানিয়াহু প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে জানা গেছে। এ ছাড়া নেতানিয়াহু সরকারে থাকলে কোনো সরকারে যোগ দেবেন না বলে জানিয়েছেন লিবারম্যান।

ঐক্য সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে আইজেনকোটের দল তার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নেসেটে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে আস্থা ভোটের উদ্যোগ নিতে পারে। এ ক্ষেত্রে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন আরব জয়েন্ট লিস্ট এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের বাইরের সমর্থনের ওপর নির্ভর করতে হবে তাদের।

খবর : আলজাজিরা

Tags: EisenkotInternationalnetaniyahu
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

Next Post

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

আরো খবর

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি
মধ্যপ্রাচ্য

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের
ভিডিও

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন
মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

Next Post
ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ইরানের শর্ত মানলে তবেই খুলবে হরমুজ প্রণালি

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist