ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন! শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের দায়িত্ব পাচ্ছেন জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তবে এই ঘোষণা ঘিরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও দলের ভেতরে ক্ষোভ।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী শেখ সেলিমই প্রেসিডিয়ামের সবচেয়ে সিনিয়র সদস্য। তাই তাঁর অনুপস্থিতিতে শেখ সেলিমই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। একই সাথে বোন শেখ রেহানার রাজনীতিতে আসার গুঞ্জনও তিনি নাকচ করে দেন।
তবে এই ঘোষণার পর পরই কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দলীয় সূত্রে জানা গেছে, শেখ সেলিমের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা এবং বিতর্কিত ভূমিকার কারণে দলের একাংশ এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারছে না। এতে করে শেখ হাসিনার একতরফা ঘোষণায় তৃণমূল ও শীর্ষ নেতাদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে বিভেদ।
প্রিন্ট করুন


















Discussion about this post