ডেস্ক রিপোর্ট: ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে।
এনডিটিভির খবর অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এগুলোর একটিতে শুটিংয়ের সময়ই চোট পেয়েছেন অভিনেত্রী। আঘাতের ফলে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে জানা যায়।
বিষয়টি নিয়ে চিকিৎসকরাও একটু অবাক হয়েছেন। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। জানা গেছে, রাশমিকাও সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্য করছিলেন। সেটাতেই কঠিন শারীরিক কসরত দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে।
দুর্ঘটনা কিংবা শারীরিক অবস্থা নিয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রাশমিকা।
উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ বানাচ্ছেন রাহুল সংকৃত্যন। এতে রাশমিকার সঙ্গী তার বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে তারা ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল ছবি করেছেন।
প্রিন্ট করুন



















Discussion about this post