বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ২৯ জুন, ৯:৫৭ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) তাদের সামগ্রিক পরিচালন ব্যয় হ্রাস এবং মুনাফা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ বা ৯ হাজার কর্মীকে পুনর্গঠনের আওতায় নিয়ে আসছে। সোমবার (২৯ জুন) প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রক্রিয়ার অধীনে লাকি স্ট্রাইক ও ডানহিলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক এই বহুজাতিক কোম্পানিটি সরাসরি প্রায় ৫,৫০০ কর্মসংস্থান বিলুপ্ত করবে। এছাড়া আরও প্রায় ৩,৫,০০ কর্মীকে অ্যাকসেঞ্চারের মতো বহিরাগত বা তৃতীয় পক্ষের অংশীদার প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। তবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রকে আপাতত এই ছাঁটাই ও পুনর্গঠন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

ঐতিহ্যবাহী তামাক পণ্যের বিশ্বব্যাপী ক্রমাগত মন্দা এবং নতুন ধূমপান বিকল্পগুলোর দিকে ধাবিত হওয়ার এই সময়ে বিএটি কোন কোন নির্দিষ্ট অঞ্চল থেকে কর্মী ছাঁটাই করছে, তা স্পষ্টভাবে জানায়নি। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদেউ মারোকা এক বিবৃতিতে জানান, এই সংস্কারের উদ্দেশ্য হলো কোম্পানিকে আরও চটপটে, ব্যয়-শৃঙ্খল এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত কর্মীদের এই রূপান্তরকালীন সময়ে যত্ন ও সম্মানের সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাজার বিশ্লেষকদের মতে, বিএটি গত ফেব্রুয়ারি মাসেই উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়েছিল, তবে পুনর্গঠনের এই বিশাল আকার সবাইকে চমকে দিয়েছে। এই খবরের পর লন্ডনের শেয়ার বাজারে বিএটির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ কমে গেছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, মাঝারি মেয়াদের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কোম্পানিটিকে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।

এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২০২৭ সালের মধ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড এবং ২০২৮ সালের মধ্যে বার্ষিক অতিরিক্ত ৬০০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৭৯৩ মিলিয়ন ডলার) সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। বিগত কয়েক বছর ধরে কোম্পানিটির রাজস্ব ও মুনাফার প্রবৃদ্ধি মন্থর রয়েছে, যা অনেক বিনিয়োগকারীকে হতাশ করেছে। যদিও মাঝারি মেয়াদে বার্ষিক ৩ থেকে ৫ শতাংশ রাজস্ব বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে বিএটি।

বিশ্লেষকদের ধারণা, প্রথাগত সিগারেটের চেয়ে বর্তমানে বিএটির ভিউজ ভ্যাপ এবং ভেলো নিকোটিন পাউচের মতো আধুনিক বিকল্পগুলোর উৎপাদন ও বাজারজাতকরণে কম শ্রমের প্রয়োজন হয়, যা এই কর্মী হ্রাসের অন্যতম কারণ। তাছাড়া কোম্পানিটি গত দেড় থেকে দুই বছর ধরে তাদের উৎপাদন কেন্দ্রগুলোকেও গুটিয়ে আনছে, যার অংশ হিসেবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি চুরুট বা সিগারেট কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

চলতি বছরে বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী তামাক পণ্যের বিক্রি ২.৫ শতাংশ হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিএটি। এই পরিস্থিতিতে তারা নতুন বিকল্প পণ্যে জোর দিলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ভ্যাপ পণ্যের লাইসেন্স অনুমোদনে কঠোর আইনি নিষেধাজ্ঞা এবং বাজারজুড়ে চীনের অবৈধ ভ্যাপ পণ্যের সয়লাব বিএটির বিক্রি ও বাজার শেয়ারের ওপর বড় ধাক্কা দিয়েছে।

পাশাপাশি জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে ধূমপায়ীরা সস্তা ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মতো বাজারগুলোতে অতিরিক্ত শুল্ক বৃদ্ধি, কঠোর আইন এবং অবৈধ ব্যবসার ফলেও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি।

বিএটি জানিয়েছে, অধিকাংশ কর্মীর পদ পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং স্থানীয় নিয়ম মেনে বাকিদের সাথে আলোচনা চলছে। স্থানান্তরিত হওয়া সাড়ে তিন হাজার কর্মীর মধ্যে কোস্টারিকা, মেক্সিকো, পোল্যান্ড, রোমানিয়া ও মালয়েশিয়ার গ্লোবাল সার্ভিস হাবের কর্মী, পাকিস্তানের নির্দিষ্ট কিছু পদ এবং পোল্যান্ড ও রোমানিয়ার ডিজিটাল ও প্রযুক্তি খাতের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

খবর : রয়টার্স।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

Next Post

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

আরো খবর

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম
আমেরিকা

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
আমেরিকা

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প
আমেরিকা

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

Next Post
উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে ভয়াবহ প্রভাবের হুঁশিয়ারি আরাগচির

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist