ডেস্ক রিপোর্ট: শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে এবার দেশবাসীকে এক হওয়ার ডাক দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির! কিন্তু হঠাৎ কেন এই জরুরি আহ্বান?
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক বিশেষ বাণী দিয়েছেন মোজতবা খামেনি। সেখানে তিনি সরাসরি আঙুল তুলেছেন পশ্চিমাদের দিকে।
মোজতবা খামেনি স্পষ্ট ভাষায় বলেন—সামরিক ক্ষেত্রে ইরান শত্রুদের পরাজিত করেছে। আর ঠিক এই কারণেই, সরাসরি যুদ্ধে না পেরে শত্রুরা এখন বেছে নিয়েছে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’। তারা ইরানের অভ্যন্তরে বিভেদ ও ফাটল সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা এবং মার্কিন কংগ্রেসে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতার ওপর লাগাম টানার মতো ঘটনার মধ্যেই খামেনির এই ‘জাতীয় ঐক্যের ডাক’ ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই নতুন কৌশল কি পারবে মার্কিন চাপ সামলাতে?
প্রিন্ট করুন



















Discussion about this post