সোমবার, ১ জুন, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ১৪ জানুয়ারি, ১১:২৬ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশের আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না। কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরও বহু দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারও রয়েছে।

মিনেসোটাকেন্দ্রিক বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানানো হয়েছে। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদঘাটন করা হয়; অভিযুক্তদের বড় একটি অংশ সোমালি নাগরিক বা সোমালি-আমেরিকান।

২০২৫ সালের নভেম্বর মাসে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো এক স্টেট ডিপার্টমেন্ট ‘পাবলিক চার্জ’ বিধানের আওতায় কঠোর নতুন স্ক্রিনিং নিয়ম কার্যকরের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, যারা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আবেদনকারীদের ভিসা না দিতে কনসুলার কর্মকর্তারা স্বাস্থ্য, বয়স, ইংরেজি দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন হতে পারে কিনা—এসব নানা বিষয় বিবেচনায় নেবেন।

এতে বলা হয়েছে, বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারী, অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণকারী কিংবা কোন প্রতিষ্ঠানে থাকার ইতিহাস রয়েছে—এমন ব্যক্তিদেরও ভিসা নাকচ হতে পারে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এসে পাবলিক চার্জে পরিণত হতে পারেন এবং আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার করবেন—এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণার দীর্ঘদিনের ক্ষমতা স্টেট ডিপার্টমেন্ট ব্যবহার করবে।’

তিনি বলেন, ‘এই ৭৫টি দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখা হবে, যাতে কল্যাণভিত্তিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা যায়।’

দীর্ঘদিন ধরে ‘পাবলিক চার্জ’ বিধান থাকলেও এর প্রয়োগ প্রশাসনভেদে ভিন্ন ছিল এবং কনসুলার কর্মকর্তাদের ব্যাপক বিবেচনাধিকার ছিল। নতুন স্থগিতাদেশে ব্যতিক্রম হবে ‘খুবই সীমিত’ এবং তা কেবল তখনই প্রযোজ্য হবে, যখন আবেদনকারী পাবলিক চার্জ সংক্রান্ত সব শর্তে উত্তীর্ণ হবেন।

ভিসা নিষেধাজ্ঞায় ৭৫টি দেশ

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুস, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার (বার্মা), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভয়ংকর সংকটের দিকে এগোচ্ছে ফ্রান্সের অর্থনীতি

Next Post

‘ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরাইল’

আরো খবর

ইরান চুক্তি করতে সত্যিই আগ্রহী: ট্রাম্প
আমেরিকা

ইরান চুক্তি করতে সত্যিই আগ্রহী: ট্রাম্প

মার্কিন-ইরান শান্তি চুক্তি আলোচনা
আমেরিকা

মার্কিন-ইরান শান্তি চুক্তি আলোচনা

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা
আমেরিকা

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, কয়েক ঘণ্টার মধ্যেই আসতে পারে ঘোষণা

Next Post
‘ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরাইল’

‘ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরাইল’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, যা বলল তেহরান

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, যা বলল তেহরান

ইরান চুক্তি করতে সত্যিই আগ্রহী: ট্রাম্প

ইরান চুক্তি করতে সত্যিই আগ্রহী: ট্রাম্প

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist