বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

প্যারিসের আদালতে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ৩০ জুলাই, ১:৪৭ পূর্বাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
প্যারিসের আদালতে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

প্যারিসের আদালতে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: প্যারিসের আদালতে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে প্যারিসের একটি আদালতে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রাশিয়ান বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদক এই তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘ সময় ধরে চলা এই জিজ্ঞাসাবাদ শেষে দুরভ সাংবাদিকদের কোনো মন্তব্য না করে আদালত ভবন ত্যাগ করেন।

৪০ বছর বয়সি এই প্রযুক্তি উদ্যোক্তাকে ২০২৪ সালে প্যারিসে নাটকীয়ভাবে আটক করা হয়েছিল। ফ্রান্সের কর্তৃপক্ষ তার জনপ্রিয় বার্তাবহ অ্যাপ টেলিগ্রামে অবৈধ বিষয়বস্তু ছড়িয়ে পড়ার অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

সোমবার সকালে চারজন আইনজীবীসহ প্যারিসের আদালতে হাজির হন রাশিয়া-জন্ম নেওয়া এই উদ্যোক্তা। এটি ছিল তার বিরুদ্ধে আনা অভিযোগ সংক্রান্ত তৃতীয় দফার জিজ্ঞাসাবাদ। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— সংঘবদ্ধ অপরাধচক্রকে সহায়তা, প্ল্যাটফর্মের মাধ্যমে বেআইনি লেনদেন, শিশু নির্যাতনের ছবি এবং অন্যান্য অবৈধ কনটেন্ট প্রচারের সুযোগ দেওয়া।

তবে দুরভ সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবারের জিজ্ঞাসাবাদ শেষে তার আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, ‘আজকের পূর্ণদিবসের শুনানিতে দুরোভ এমন ব্যাখ্যা দিয়েছেন, যা তদন্তের বিষয়বস্তু হিসেবে যে অভিযোগগুলো আনা হয়েছে, তা কতটা ভিত্তিহীন, তা প্রমাণ করে।’

২০২৪ সালের ডিসেম্বরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুরোভ জানান, তিনি কখনোই টেলিগ্রামকে বেআইনি ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করেননি, তবে প্ল্যাটফর্মে অপরাধমূলক কার্যক্রম বেড়েছে বলে স্বীকার করেন এবং কনটেন্ট পর্যবেক্ষণ আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

ফরাসি বিচার বিভাগ জানিয়েছে, দুরভের গ্রেফতারের পর থেকে টেলিগ্রামের সঙ্গে সহযোগিতার মাত্রা উন্নত হয়েছে, যা সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত মামলার তদন্তে সহায়ক হচ্ছে।

প্রথমে দুরভের ওপর ফ্রান্স ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হলেও, জুলাইয়ের শুরুতে তার বিচারিক নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়। বর্তমানে তিনি প্রতি সফরে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার অনুমতি পাচ্ছেন।

দুরভের আইনজীবীরা সোমবারের বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তদন্ত কার্যক্রমের মধ্যে ইউরোপীয় ও ফরাসি আইনের লঙ্ঘন দৃঢ়ভাবে চ্যালেঞ্জ জানাচ্ছি।’

তারা আরও জানিয়েছেন, ফ্রান্সে মামলার সাংবিধানিক বৈধতা যাচাইয়ের জন্য একটি আবেদন করা হয়েছে এবং একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতে একটি প্রাথমিক রায়ের আবেদনও জমা দেওয়া হয়েছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জনসংখ্যা সংকটে দিশেহারা চীন, জন্মহার বাড়াতে নিল অভিনব উদ্যোগ

Next Post

নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের দ্বিমত

আরো খবর

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ
ইউরোপ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা
ইউরোপ

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন
ইউরোপ

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যা বললেন পুতিন

Next Post
নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের দ্বিমত

নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের দ্বিমত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

এআই দিয়ে বানানো যিশুর রূপে নিজের ছবি পোস্ট করে বিতর্কে ট্রাম্প

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ২ জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ২ জাহাজ

যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist