রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ছাড়ালো ২৫০

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ১৭ মে, ২:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ছাড়ালো ২৫০

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ছাড়ালো ২৫০

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একদিনে এত প্রাণহানির ঘটনা চলমান যুদ্ধের অন্যতম ভয়াবহ পর্ব বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফর শেষে গাজার দুর্দশা ও খাদ্যসংকটের কথা স্বীকার করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, আমাদের ফিলিস্তিনিদের দিকেও নজর দিতে হবে। জানেন তো, গাজায় অনেক মানুষ না খেয়ে আছে। তাই আমাদের উভয় পক্ষকেই দেখতে হবে।

ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে ভালো কিছু হবে বলে তিনি আশাবাদী।

শুক্রবারের বিমান ও কামান হামলার প্রধান লক্ষ্য ছিল গাজার উত্তরের শহর বেইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিল আল-দেকরান জানান, এসব এলাকায় রাতভর হামলায় বহু নারী ও শিশুর প্রাণ গেছে।

বেইত লাহিয়ার ওপর প্যারাসুটে করে ইসরায়েলি সামরিক বাহিনী প্রচারপত্র ফেলেছে, যেখানে বলা হয়েছে, আপনি যেখানেই থাকুন—তাঁবু, আশ্রয়কেন্দ্র বা ভবনে—এলাকা ছেড়ে দক্ষিণে চলে যান।

জাবালিয়ায় ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে ফিলিস্তিনি জরুরি সেবা সংস্থাগুলো। সেখানে শুক্রবার সকালে ধ্বংসস্তূপের ভেতর থেকে ধাতব পাত ও ধ্বংসাবশেষ সরিয়ে মৃতদেহ বের করার চেষ্টা চলছিল। অন্তত ১০টি মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এক বাসিন্দা ফাদি তামবুরা বলেন, আমি আজ কোথায় যাব? পশ্চিম গাজায়? সেখানে তো বোমা পড়ছে। দক্ষিণে? খান ইউনিসেও তো মানুষ মরছে। দেইর আল-বালাহ? ওখানেও হামলা। আমি, আমার সন্তান ও পরিবার—আমরা যাব কোথায়?

গাজা নগরের বাসিন্দা ইসমাইল বলেন, রাতভর বিমান হামলা ও ট্যাংক থেকে গোলাবর্ষণের শব্দ শুনে মনে হচ্ছিল যুদ্ধের প্রথম দিককার দিনগুলো ফিরে এসেছে। ভূমি যেন কাঁপছিল।

তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম ট্রাম্প আমাদের বাঁচাতে এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে নেতানিয়াহু যেমন আমলে নিচ্ছেন না, তেমনি ট্রাম্পও না।

৫ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, গাজায় জোরালো সামরিক অভিযান চালানো হবে। নিরাপত্তা মন্ত্রিসভা পুরো গাজা উপত্যকা দখল ও মানবিক সহায়তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করে।

ইসরায়েলি প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের সফর শেষ না হওয়া পর্যন্ত নতুন অভিযান শুরু হবে না। ট্রাম্প শুক্রবার তার মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার গাজাজুড়ে ১৫০টির বেশি ‘সামরিক লক্ষ্যবস্তু’তে হামলা চালিয়েছে।

গাজা যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে। এমনকি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রও উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেন, মানবিক পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করছে।

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ট্রাম্প যুদ্ধবিরতির কোনও অগ্রগতি ছাড়াই মধ্যপ্রাচ্য ত্যাগ করেন। তার সফর শেষে এখন ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি সামরিক অভিযান গাজার জনগণকে উদ্বাস্তুতে পরিণত করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা বন্ধ থাকায় অঞ্চলটিতে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা।

হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামে ইসরায়েলি জিম্মি পরিবার ও সমর্থকদের একটি সংগঠন এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের সফরের সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল চাইলেই গাজায় এখনও আটক থাকা ৫৮ জন জিম্মিকে ফিরিয়ে আনতে পারে।

সংগঠনটি জানায়, এই মুহূর্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার সিদ্ধান্তই নির্ধারণ করবে আমাদের প্রিয়জনদের ভবিষ্যৎ, ইসরায়েলি সমাজের ভবিষ্যৎ এবং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।

Tags: GazaInternationalIsraelPalestine
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রথমবারের মতো সরাসরি আলোচনায় রাশিয়া-ইউক্রেন

Next Post

গাজার ‘দখল ও নিয়ন্ত্রণ’ নিতে বড় অভিযান শুরু ইসরাইলের

আরো খবর

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা
মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
মধ্যপ্রাচ্য

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

ফের হরমুজ বন্ধ করল ইরান
মধ্যপ্রাচ্য

ফের হরমুজ বন্ধ করল ইরান

Next Post
গাজার ‘দখল ও নিয়ন্ত্রণ’ নিতে বড় অভিযান শুরু ইসরাইলের

গাজার ‘দখল ও নিয়ন্ত্রণ’ নিতে বড় অভিযান শুরু ইসরাইলের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের উদ্দেশ্যে মোজতবা খামেনির নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

পৃথিবীতে ‘ইতালি’ নামক কোন দেশই ছিল না!

পৃথিবীতে ‘ইতালি’ নামক কোন দেশই ছিল না!

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist