বুধবার, ১০ জুন, ২০২৬
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

সিঙ্গাপুরে নির্বাচন: আবারও ক্ষমতাসীন দলের ভূমিধস বিজয়

Nayeema Islam Nayeema Islam
রবিবার, ৪ মে, ১০:৪৭ পূর্বাহ্ণ
বিভাগ - খবর
A A
0
সিঙ্গাপুরে নির্বাচন: আবারও ক্ষমতাসীন দলের ভূমিধস বিজয়

সিঙ্গাপুরে নির্বাচন: আবারও ক্ষমতাসীন দলের ভূমিধস বিজয়

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) আবারও ভূমিধস বিজয় অর্জন করেছে। দেশটির টানা ৬৬ বছরের শাসনকাল আরও দীর্ঘায়িত করলো এই ফলাফল, যা নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের জন্য বড় এক প্রাপ্তি।

শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পিবিএস নিউজ।

নির্বাচন বিভাগের ঘোষণা অনুযায়ী, ভোট গণনা শেষে পিএপি ৮২টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে। এর আগেই তারা ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। ফলে মোট ৯৭টি আসনের মধ্যে পিএপি’র দখলে এসেছে ৮৭টি আসন। বিরোধী ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসনে অবস্থান ধরে রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, পিএপি’র জনপ্রিয় ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৬ শতাংশে, যা ২০২০ সালের প্রায় রেকর্ড-নিম্ন ৬১ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। পিএপি সমর্থকরা স্টেডিয়ামে পতাকা উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজয়ের আনন্দে।

সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওয়াং জনগণের কাছে পূর্ণাঙ্গ ম্যান্ডেট চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রেক্ষিতে উদ্ভূত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। সরকার ইতোমধ্যে প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে এবং সম্ভাব্য মন্দার বিষয়ে সতর্ক করেছে।

৫২ বছর বয়সি ওয়াং বলেন, ‘এত দৃঢ় ম্যান্ডেট পেয়ে আমি অনুতপ্ত ও কৃতজ্ঞ।’

তিনি স্বীকার করেন, জনগণ আরও বিকল্প কণ্ঠস্বর চায় সংসদে, তবে দেশকে সামনে এগিয়ে নিতে একটি শক্তিশালী পিএপি টিম প্রয়োজন।

তিনি বলেন, ‘এই ফলাফল সিঙ্গাপুরকে বৈশ্বিক অস্থিরতার মুখোমুখি হতে আরও শক্ত অবস্থানে রাখবে।’

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিষয়ক অধ্যাপক ইউজিন ট্যান বলেন, ‘২০২০ সালের পর বিরোধীদের অগ্রগতি না হওয়া ছিল কিছুটা বিস্ময়কর। ভোটাররা তাদের অবস্থান গোপন রেখেছিল, আর আজ তারা জানিয়ে দিয়েছে—যে দলটি দীর্ঘদিন ধরে দেশটিকে এগিয়ে নিয়ে গেছে, তাদের ওপরই আস্থা রাখছে।’

লরেন্স ওয়াং সিঙ্গাপুরের চতুর্থ নেতা হিসেবে লি সিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হন। লি ২০২৪ সালের মে মাসে দুই দশকের শাসনের পর পদত্যাগ করেন এবং বর্তমানে মন্ত্রিসভায় জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে রয়েছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়েছে লি পরিবার কেন্দ্রিক নেতৃত্বের একটি অধ্যায়, যার সূচনা হয়েছিল তার বাবা লি কুয়ান ইউ’র হাত ধরে, যিনি সিঙ্গাপুরকে ৩১ বছরের শাসনে এক ঔপনিবেশিক প্রান্তিক অঞ্চল থেকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেন।

যদিও পিএপি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত, তবে সরকার নিয়ন্ত্রিত কঠোর নীতি, বিশ্বের অন্যতম ব্যয়বহুল নগরীতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, আয় বৈষম্য, বাসস্থান সংকট, জনসংখ্যার চাপ ও মতপ্রকাশের সীমাবদ্ধতা বিশেষ করে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।

বিরোধীদলগুলো বলছে, সংসদে তাদের শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে তারা বারবারই পিছিয়ে পড়ছে, সম্পদের ঘাটতি, একতা না থাকা এবং বিচ্ছিন্ন জনসমর্থনের কারণে। অনেক সমালোচক গেরিম্যান্ডারিং বা নির্বাচনী এলাকার ইচ্ছেমতো পুনর্বিন্যাসকেও পিএপি’র সুবিধা হিসেবে দেখছেন।

ওয়ার্কার্স পার্টির নেতা প্রিতাম সিং বলেন, ‘এটা ছিল কঠিন এক লড়াই। আমরা আবার নতুন করে শুরু করব, আগামীকাল থেকেই কাজ শুরু।’

যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা বার্তা

সিঙ্গাপুর ও প্রধানমন্ত্রী ওয়াংকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা প্রায় ৬০ বছর ধরে একটি দৃঢ় ও টেকসই কৌশলগত অংশীদারত্ব এবং একটি নিরাপদ, মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অঙ্গীকার ভাগ করে নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নবনির্বাচিত সরকার ও প্রধানমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আমরা অপেক্ষায় আছি, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হয়।’

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে ‘জরুরি অবস্থা’ জারি

Next Post

ভারতের বিরুদ্ধে পালটা পদক্ষেপ নিল পাকিস্তান

আরো খবর

এবার বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া
খবর

এবার বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া

কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সংযত’ হতে বলেছে চীন
খবর

কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সংযত’ হতে বলেছে চীন

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি
খবর

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

Next Post
ভারতের বিরুদ্ধে পালটা পদক্ষেপ নিল পাকিস্তান

ভারতের বিরুদ্ধে পালটা পদক্ষেপ নিল পাকিস্তান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইতিহাসে প্রথমবার  ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত !

ইতিহাসে প্রথমবার ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত !

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

এআই দিয়ে তৈরি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে ইউটিউব

এআই দিয়ে তৈরি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে ইউটিউব

ককরোচদের আন্দোলনে বিদেশি হাত আছে: বিজেপি

ককরোচদের আন্দোলনে বিদেশি হাত আছে: বিজেপি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist