বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

টিউলিপকে নিয়ে পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২:১৫ পূর্বাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
টিউলিপকে নিয়ে পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিউলিপকে নিয়ে পার্লামেন্টে প্রশ্নবিদ্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: অনিয়মের অভিযোগে চাপের মুখে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিক। তবে ওই ঘটনার রেশ এখনো কাটেনি। টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি পার্লামেন্টে তোলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেইডনক।

মঙ্গলবার প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়ে স্টারমার বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি।’

টিউলিপকে ঘিরে ওঠা বিতর্কের প্রসঙ্গ টেনে আজ পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বেইডনক বলেন, ‘বাজারে যখন অস্থিরতা চলছে, তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভূত সংকটে জড়িয়ে এ বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি (প্রধানমন্ত্রী) গভীর দুঃখ পেয়েছেন বলে গতকাল বলেছেন। এটি তাঁর সিদ্ধান্তের বিষয়ে আমাদের কী বার্তা দেয়? আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে।’

এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বেইডনক বলেন, ‘বাংলাদেশের (প্রধান) উপদেষ্টার দায়িত্বে থাকা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেওয়া লন্ডনের সম্পত্তি (ফ্ল্যাট) লুটপাটের অর্থে কেনা হতে পারে।’

যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা বলেন, ‘তাই কোনো সম্পত্তি চুরি করা অর্থ দিয়ে কেনা হয়েছে কি না, তার যথাযথ তদন্ত নিশ্চিত করতে, প্রধানমন্ত্রী বাংলাদেশকে পুরোপুরি সহায়তার প্রস্তাব দেবেন কি না?’

জবাবে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টার (লাউরি ম্যাগনাস) কাছে তুলে ধরেছেন। ওই উপদেষ্টা এমনকি তিনি (টিউলিপ) নিজেও জানেন, এখানে কোনো বিধি লঙ্ঘন করা হয়নি। তিনি (টিউলিপ) জানেন, এখানে কোনো অনিয়ম পাননি উপদেষ্টা। এ বিষয়ে পুরোপুরি সহযোগিতা করছেন সাবেক সিটি মিনিস্টার।’

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে উঠে আসে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনা মূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ। লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন টিউলিপ। ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি।

গতকালই প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে তাঁর পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ন হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন না তিনি।

খবর : দ্য টেলিগ্রাফ

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউক্রেনজুড়ে রুশ হামলা, ক্ষতিগ্রস্ত জেলেনস্কির অফিসের পাশের বিদ্যুৎ স্টেশন

Next Post

শিরদাঁড়ায় ছুরি আটকে থাকায় সেরিব্রোস্পাইনাল তরল বেরিয়ে আসছিল

আরো খবর

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন
ইউরোপ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

পৃথিবীতে ‘ইতালি’ নামক কোন দেশই ছিল না!
ইউরোপ

পৃথিবীতে ‘ইতালি’ নামক কোন দেশই ছিল না!

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭
ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭

Next Post
শিরদাঁড়ায় ছুরি আটকে থাকায় সেরিব্রোস্পাইনাল তরল বেরিয়ে আসছিল

শিরদাঁড়ায় ছুরি আটকে থাকায় সেরিব্রোস্পাইনাল তরল বেরিয়ে আসছিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প

অর্থনৈতিক চাপে ইরান,তারা হরমুজ খুলে দিতে চায়: ট্রাম্প

ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist