ডেস্ক রিপোর্ট: স্ত্রীকে ব্রিজিত ম্যাক্রোঁ একজন নারী—এটি প্রমাণে যুক্তরাষ্ট্রের আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও পারিবারিক ছবি উপস্থাপন করতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মার্কিন ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স দাবি করেন, ব্রিজিত ম্যাক্রোঁ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই ভিত্তিহীন দাবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে ম্যাক্রোঁ দম্পতি ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
মামলায় তাদের পক্ষে আইনজীবী টম ক্লেয়ার জানান, স্ত্রীকে নিয়ে এমন দাবি শুনে ব্যথিত হন ব্রিজিত নিজেও। বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে তিনি বলেন, ‘একজন ব্যক্তি যখন পরিবার ও রাষ্ট্রীয় দায়িত্ব একসাথে পালন করেন, তখন পারিবারিক আক্রমণ তার উপর প্রভাব ফেলে। প্রেসিডেন্ট বলেই যে তিনি এসবের বাইরে থাকবেন—তা নয়।’
আইনজীবী ক্লেয়ার জানান, কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হবে, তা এখনই জানানো হবে না। তবে মিথ্যা দাবির জবাবে যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ব্রিজিত ম্যাক্রোঁ এসব প্রমাণ দিতে প্রস্তুত বলেও জানান তিনি। ‘সত্য প্রতিষ্ঠায় যদি ব্যক্তিগত ছবি কিংবা তথ্য দিতে হয়, তবে ব্রিজিত প্রস্তুত,’ বলেন আইনজীবী।
বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তিনি কি গর্ভাবস্থার ছবি কিংবা সন্তানদের বড় করার ছবি আদালতে উপস্থাপন করবেন? উত্তরে ক্লেয়ার বলেন, ‘আদালতের প্রয়োজন হলে, এমন সব প্রমাণও উপস্থাপন করা হবে।’
প্রিন্ট করুন




















Discussion about this post