বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার চাপে লোহিত সাগর রাজ্যের আরবাত বাঁধ ভেঙে পড়ে, এতে ২০টির মতো গ্রাম ভেসে যায়।

সুদানে বাঁধ ধসে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

Nayeema Islam Nayeema Islam
মঙ্গলবার, ২৭ আগস্ট, ৬:১৩ অপরাহ্ণ
বিভাগ - আফ্রিকা, খবর
A A
0
সুদানে বাঁধ ধসে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: পূর্ব সুদানে আরবাত বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয়ে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা শতাধিক।

মঙ্গলবার দ্য রেড সি স্টেটস ওয়াটার করপোরেশনের ওমর ইসা তাহির বলেন, ‘বাঁধ ভেঙে দেশটির রাজধানী পোর্ট সুদানের কাছাকাছি গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে।’

রোববার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার চাপে পোর্ট সুদান থেকে ৪০ কিলোমিটার উত্তরে থাকা আরবাত বাঁধ ভেঙে পড়ে, এতে ২০টির মতো গ্রাম ভেসে যায়।

রয়টার্স জানায়, গৃহযুদ্ধ কবলিত দেশটির রাজধানীর কার্যক্রম এখন পোর্ট সুদান শহর থেকেই চালানো হচ্ছে। এখানে দেশটির সরকার, কূটনীতিক, সাহায্য সংস্থাগুলোসহ হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

হোয়াটসঅ্যাপে কর্মীদের প্রতি দেওয়া এক বার্তায় লোহিত সাগর রাজ্যের পানি সম্পদ কর্তৃপক্ষের প্রধান ওমর ঈসা হারুন বলেছেন, “এলাকাটিকে আর চেনা যায় না। বৈদ্যুতিক খুঁটি ও পানির পাইপগুলো ধ্বংস হয়ে গেছে।”

দুর্যোগ মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫০ থেকে ২০০ জনের মতো নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, বাঁধ ভেঙে নেমে আসা ঢলের পানিতে তিনি সোনার খনির শ্রমিকদের মৃতদেহ ও তাদের নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি দেখেছেন।

গত বছরের সেপ্টেম্বরে লিবিয়ার দের্না শহরে বাঁধ ভেঙে যাওয়ার পর যে ব্যাপক মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছিল আরবাতের দুর্যোগেও ওই রকমই কিছু ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার রয়টার্সের এক সাংবাদিক আরবাতের পথ ধরে যাওয়ার সময় লোকজনকে এক মৃত ব্যক্তিকে কবর দিতে দেখেছেন। ওই লোকজন কবরটি ভেসে আসা গাছের গুঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছিল যেন সেটি কাদার স্রোতে ধুয়েমুছে না যায়।

কর্মকর্তারা জানান, এবার স্বাভাবিক সময়ের আগেই ভারি বৃষ্টিপাত শুরু হয় আর তা টানা কয়েকদিন ধরে চলছে, এ সময় বাঁধটি ভেঙে যাচ্ছিল আর পলি তৈরি হচ্ছিল।

বাঁধটি পোর্ট সুদান শহরের পানির প্রধান উৎস ছিল। পোর্ট সুদান দেশটির প্রধান সমুদ্র বন্দর। দেশটির প্রধান বিমানবন্দরও এই শহরে অবস্থিত। খাদ্যাভাবে থাকা সুদানের অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সহায়তাগুলো এই বন্দর দিয়েই দেশটিতে প্রবেশ করে।

সুদানের পরিবেশবাদী সমিতি এক বিবৃতিতে বলেছে, “সামনের দিনগুলোতে পোর্ট সুদানে সুপেয় পানির অভাব দেখা দেওয়ার হুমকি তৈরি হয়েছে।”

স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জাতিসংঘ জানিয়েছে, বন্যায় প্রায় ৫০ হাজার মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই সংখ্যা শুধু আরবাত বাঁধের পশ্চিমের এলাকাগুলোর, পূর্বের এলাকাগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানকার পরিস্থিতি জানা যায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কিছু মানুষ তাদের বন্যাকবলিত বাড়িঘর ছেড়ে পর্বতের দিকে চলে গিয়েছিল, কিন্তু এখন সেখানে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সোমবার সরকারের বর্ষা মৌসুম টাস্কফোর্স জানায়, বন্যায় সুদানজুড়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর সুদানে বৃষ্টির কারণে অন্তত এক লাখ ১৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড ফোর্সেসের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। এর আগে থেকেই দেশটির বাঁধ, সড়ক ও সেতুগুলোর দশা নাজুক হয়ে ছিল। লড়াই শুরু হওয়ার পর উভয়পক্ষই তাদের নিয়ন্ত্রণে থাকা সম্পদের সিংহভাগ যুদ্ধের পেছনে ব্যয় করতে শুরু করে, এতে আবকাঠামো মারাত্মক অবহেলার শিকার হচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাইডেনকে নিয়ে বিস্ফোরক দাবি জাকারবার্গের

Next Post

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আরো খবর

হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
খবর

হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

যুদ্ধ শেষের খবরে চাঙা শেয়ারবাজার
খবর

যুদ্ধ শেষের খবরে চাঙা শেয়ারবাজার

মহাকাশ থেকেও দৃশ্যমান, ভয়াবহ গতিতে দেবে যাচ্ছে মেক্সিকো সিটি
খবর

মহাকাশ থেকেও দৃশ্যমান, ভয়াবহ গতিতে দেবে যাচ্ছে মেক্সিকো সিটি

Next Post
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ইউরোপীয় নেতারা কেন ট্রাম্পকে আর ছাড় দিচ্ছেন না

ইউরোপীয় নেতারা কেন ট্রাম্পকে আর ছাড় দিচ্ছেন না

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের

চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist