মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

লেবাননে পেজার বিস্ফোরণ নিয়ে যা জানা গেলো

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ৪:৫৮ অপরাহ্ণ
বিভাগ - খবর, মধ্যপ্রাচ্য
A A
0
লেবাননে পেজার বিস্ফোরণ নিয়ে যা জানা গেলো
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট:  লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোগাযোগযন্ত্র পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রায় ৩ হাজার পেজারে একযোগে এই বিস্ফোরণ হয়েছে। এই ভয়াবহ নিরাপত্তা হুমকির জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। তবে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

পেজারকে বিপার বা ব্লিপারও বলা হয়। বেতার তরঙ্গ ব্যবহার করে এটি কাজ করে। এর মাধ্যমে কেবল ক্ষুদে বার্তা প্রেরণ করা যায়। একদম মৌলিক প্রযুক্তি ব্যবহার করার জন্য এর ওপর নজরদারি করা কঠিন। তাই হিজবুল্লাহর কাছে এটি বেশ জনপ্রিয় একটি মাধ্যম।

মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রথম পেজার বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা গেছে। এরপর প্রায় এক ঘণ্টাব্যাপী দেশের বিভিন্ন স্থানে বিপারগুলো বোমার মতো বিস্ফোরিত হতে থাকে।

নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক মেয়ের পরিচয় নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ। এছাড়া হিজবুল্লাহর পার্লামেন্টারি সদস্য আলী আম্মারের ছেলে মোহাম্মদ মাহদি আম্মার নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের অন্তত দুইজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের মধ্যে ২ শতাধিকের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আহত হয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমানি।

গতকালের ঘটনাকে হামলা হিসেবে চিহ্নিত করে ইসরায়েলকে দায়ী করছে লেবানন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় সীমান্তবর্তী প্রায় ৬০ হাজার ইসরায়েলি ঘর ছেড়েছেন। তাদের ফিরিয়ে নিতে বাড়তি সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে নেতানিয়াহু সরকার।

হিজবুল্লাহ তাদের এক বিবৃতিতে বলেছে, ‘এই অপরাধমূলক আগ্রাসনের জন্য সম্পূর্ণভাবে ইসরায়েল দায়ী। এই পাপের শাস্তি অবশ্যই তারা পাবে।’

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারিও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তবে ইসরায়েল এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

পেজার বিস্ফোরণের নেপথ্যের কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারও ধারণা বেতার তরঙ্গ ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়েছে। আবার কিছু গণমাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে বলছে, এই ভয়াবহ হামলায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে।

স্কাই নিউজ অ্যারাবিয়া দাবি করছে, বিস্ফোরিত পেজারগুলো মাত্র পাঁচ মাস আগে তাইওয়ান থেকে লেবাননে আসে। তার আগে এগুলো মোসাদের সদস্যদের হাতে কিছু সময় ছিল। তখন যন্ত্রগুলোর ব্যাটারিতে বিস্ফোরক দ্রব্য পিইটিএন স্থাপন করা হয়। এরপর সেগুলো লেবাননে আসে।

হিজবুল্লাহর সদস্যদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, বিস্ফোরণের আগে যন্ত্রগুলো উত্তপ্ত হয়ে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যন্ত্রগুলোতে স্থাপিত বিস্ফোরকের ওজন মাত্র কয়েক গ্রামের মতো। এগুলো পাঁচ মাস আগে লেবাননে আমদানি করা হয়। এসব যন্ত্রে কীভাবে দূর থেকেই বিস্ফোরণ ঘটানো হলো তা তদন্ত করা হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাপানে শতবর্ষের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে

Next Post

এক দশক পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে জম্মু ও কাশ্মীরবাসী

আরো খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা
খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান
মধ্যপ্রাচ্য

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ
মধ্যপ্রাচ্য

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

Next Post
এক দশক পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে জম্মু ও কাশ্মীরবাসী

এক দশক পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে জম্মু ও কাশ্মীরবাসী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist