রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন-ইরান!

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ২৩ এপ্রিল, ৫:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য
A A
0
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন-ইরান!

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাত মেলাচ্ছে চীন-ইরান!

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: চীনের বিরুদ্ধে এবার আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের শুরু করা বাণিজ্যযুদ্ধে আপাতত সবাইকে ছাড় দিলেও ট্রাম্পের রোষানল থেকে মুক্তি পায়নি চীন। তাই ট্রাম্পকে ঠেকাতে নতুন কৌশলে এগোচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে হাত মেলাতে চাইছেন তিনি।

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা এবং যুক্তরাষ্ট্র-চীন পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে আরাঘচির এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের প্রাক্কালে চীন-ইরান সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তেহরান-বেইজিং সম্পর্ক বহুমাত্রিকভাবে গভীর হয়েছে এবং তার দেশ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করতে আগ্রহী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এই সফরের মূল লক্ষ্য ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে ইরানের চলমান পরোক্ষ আলোচনা ও সর্বশেষ অগ্রগতি নিয়ে বেইজিংকে অবহিত করা। তিনি আরও জানান, ইউরোপীয় স্বাক্ষরকারীদের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখছে।

একটা সময় মধ্যপ্রাচ্য নিয়ে অনেকটাই উদাসীন ছিল যুক্তরাষ্ট্র। সেই সুযোগে এই অঞ্চলে নিজের বলয় বাড়াতে শুরু করে চীন। একপর্যায়ে চরম বিরোধপূর্ণ দুই মুসলিম দেশ সৌদি আরব ও ইরানের ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগাতেও সাহায্য করে জিনপিংয়ের দেশ। এখন এককভাবে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে বেইজিং।

নিজেদের পরমাণু ইস্যুতে চীনকে বার বার পাশে পেয়েছে ইরান। গেল কয়েক বছরে ইরান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার হয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ২৫ বছরের একটি সহযোগিতা চুক্তিও রয়েছে। এই চুক্তির আওতায় ইরানে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, এবং পেট্রোকেমিক্যাল খাতে ৪০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বিনিময়ে চীন স্বল্প দামে ইরানের তেল পাবে।

এই চুক্তি উভয় দেশের মধ্যে অর্থনীতি, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রসহ বিভিন্ন খাতে যৌথ প্রকল্প ও বাণিজ্যিক সম্পর্ক বিস্তারে সহায়ক হয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের চাপ উভয় দেশকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ইতালিতে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা

Next Post

প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন পোপ ফ্রান্সিস

আরো খবর

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি
এশিয়া

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প
আমেরিকা

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি
মধ্যপ্রাচ্য

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

Next Post
প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন পোপ ফ্রান্সিস

প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন পোপ ফ্রান্সিস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist