সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে, ডুবেছে ৭০ হাজার তাঁবু

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ৭ নভেম্বর, ১১:১৩ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে, ডুবেছে ৭০ হাজার তাঁবু

ভারী বৃষ্টিতে গাজায় বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে, ডুবেছে ৭০ হাজার তাঁবু

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাস্তুচ্যুত মানুষের জীবন। টানা বৃষ্টিতে বিভিন্ন আশ্রয়শিবিরে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। ভিজে গেছে কম্বল, তোশক ও প্রয়োজনীয় জিনিসপত্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশ্রয়হীন হাজারো ফিলিস্তিনি।

শনিবার (৭ নভেম্বর) গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত ১২ ঘণ্টার টানা বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে বহু বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির পর জরুরি সহায়তা চেয়ে বাস্তুচ্যুত বাসিন্দাদের কাছ থেকে প্রায় ১ হাজার ৫০০টি ফোন পেয়েছেন তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পরিত্যক্ত তিনটি ভবন ধসে পড়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

গাজা নগরীর একটি তাঁবুশিবিরে বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে বাসিন্দাদের নানা চেষ্টা করতে দেখা গেছে। কেউ ছেঁড়া তাঁবু মেরামত করছেন, কেউ বালু দিয়ে তাঁবুর ভেতরে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করছেন। আবার অনেকে জলমগ্ন তাঁবু থেকে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা ওলফাত মাগদুব নিজের তাঁবু থেকে পানি সরানোর চেষ্টা করছিলেন। তিনি বলেন, বৃষ্টির প্রথম দিনেই তাদের এমন দুরবস্থা হয়েছে। আবার বৃষ্টি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ওলফাত জানান, দুই সপ্তাহ আগের বৃষ্টিতেও তাদের বিছানাপত্র পানিতে ভিজে গিয়েছিল। তখন টানা চার দিন মেঝেতে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে। এবারও তোশকসহ সব বিছানাপত্র ভিজে গেছে। ফলে আবারও মেঝেতে ঘুমানো ছাড়া উপায় নেই।

পৌরসভা ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা বলছেন, জ্বালানির তীব্র সংকট এবং উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামের অভাবে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবি, ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে বুলডোজার ও পানি নিষ্কাশনের গাড়িসহ শত শত যানবাহন ধ্বংস হয়েছে।

দীর্ঘদিনের এই যুদ্ধে গাজার ২০ লাখের বেশি মানুষের অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন। পুরো উপত্যকার বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত এসব মানুষের অনেকেই এখন খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন।

গাজায় প্রয়োজনীয় তাঁবু ও নির্মাণসামগ্রী প্রবেশে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

তবে হামাসের এই অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনীর ত্রাণ তৎপরতা সমন্বয়কারী সংস্থা সিওজিএটি। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ভারী বৃষ্টির আশঙ্কা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে কার্যক্রম জোরদার করা হয়েছে।

খবর : রয়টার্স

Tags: GazaInternational
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প

Next Post

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

আরো খবর

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের
মধ্যপ্রাচ্য

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান
আমেরিকা

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

বিতর্কিত ‘স্বাধীনতা পুরস্কার’ নিলেন ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্র
মধ্যপ্রাচ্য

বিতর্কিত ‘স্বাধীনতা পুরস্কার’ নিলেন ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্র

Next Post
নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প?

ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প?

ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প

ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ পুরোপুরি বন্ধের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে দুই দিনের সময় বেধে দিয়েছে ইরান

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist