শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২:২১ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (২৩ এপ্রিল) রাতে আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরাইলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর পর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরের ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন।

জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা।

বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে খবর।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ৯ জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক নাগরিক।

তিনি বলেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে।

তিনি আরও জানান, ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্যরাও যোগ দিয়েছেন। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরাইলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করেছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, আগুন রুট ১-এর উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। রুট ৬-এর কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারি ধোঁয়ায় আচ্ছন্ন।

প্রসঙ্গত, এটাই প্রথম নয়, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরাইলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত

Next Post

হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের

আরো খবর

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?
আমেরিকা

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?

ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্প
আমেরিকা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’
আমেরিকা

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

Next Post
হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের

হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?

হাসনাত খানকে ‘মিস্টার ওয়ান্ডারফুল’ বলে ডাকতেন প্রিন্সেস ডায়ানা

হাসনাত খানকে ‘মিস্টার ওয়ান্ডারফুল’ বলে ডাকতেন প্রিন্সেস ডায়ানা

ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প

ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist