মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ২১ এপ্রিল, ২:১৪ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ভারতের অবকাঠামো ভিত্তিক সংযোগ প্রকল্পগুলোর সাময়িক স্থগিতকরণ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। সেই দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি এক প্রকার আঞ্চলিক কূটনীতির কৌশল।

এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। যার মাধ্যমে সংকীর্ণ ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ ‘সিলিগুড়ি করিডোর’-এর ওপর নির্ভরতা কমানো যায়।

সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় ৫,০০০ কোটি রুপির এক রেল প্রকল্প হাতে নেওয়া হয়। যার মধ্যে আখাউড়া-আগরতলা, খুলনা-মোংলা ও ঢাকা-জয়দেবপুর প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য।

কিন্তু দিল্লি থেকে ঢাকাগামী উন্নয়নের সেই ট্রেন আপাতত থেমে গেছে। প্রায় ৫০০০ কোটির ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার।

কারণ হিসেবে ভারত উল্লেখ করেছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা।

এই স্থগিতাদেশ সরাসরি প্রভাব ফেলছে তিনটি বড় প্রকল্পে এবং পাঁচটি সম্ভাব্য রুটের জরিপকাজেও। সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:

• আখাউড়া-আগরতলা রেল সংযোগ: ভারত সরকারের অনুদানে ১২.২৪ কিমি দীর্ঘ এই রেলপথের ৬.৭৮ কিমি বাংলাদেশ অংশে অবস্থিত।

• খুলনা-মোংলা রেলপথ: প্রায় ৩,৩০০ কোটি রুপির এই প্রকল্প মোংলা বন্দরকে বাংলাদেশের প্রধান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা ছিল।

• ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেল সম্প্রসারণ: প্রায় ১৬০০ কোটি রুপির এই প্রকল্প ভারতের এক্সিম ব্যাংকের সহায়তায় চলছিল। তবে এর অগ্রগতি আশানুরূপ ছিল না।

ভারত এই সিদ্ধান্তকে নিরাপত্তাজনিত একটি সাময়িক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করলেও এর কূটনৈতিক বার্তা বেশ স্পষ্ট। আর তা হলো- রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া ভারত-বাংলাদেশ যৌথ উন্নয়ন এগোবে না।

‘চিকেনস নেক’-এ বিকল্প খুঁজছে দিল্লি

দিল্লি-ঢাকা রেল সংযোগের মূল উদ্দেশ্য ছিলো- বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা। এখন সেই উদ্যোগ থেমে যাওয়ায় দিল্লি তাকাচ্ছে ভুটান ও নেপালের দিকে।

দেশটির নতুন পরিকল্পনায় উঠে এসেছে:

• বিহার ও উত্তর প্রদেশে রেলপথের দ্বিগুণ ও চতুর্মাত্রিকীকরণ।

• বিরাটনগর-নিউ মাল (১৯০ কিমি) ও গলগলিয়া-ভদ্রপুর-কাজলি বাজার (১২.৫ কিমি) রুটে নেপাল-ভারত সংযোগ প্রকল্প।

• কুমেদপুর-আমবাড়ি ফালাকাটা (১৭০ কিমি) এবং পশ্চিমবঙ্গ-বিহার সংযোগে নতুন রেলপথ নির্মাণ।

বাংলাদেশের জন্য কী বার্তা?

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন এবং ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতি দিল্লির দীর্ঘমেয়াদি আস্থায় চিড় ধরাচ্ছে। একই সঙ্গে, ভারতের ‘এক দেশ, বহু বিকল্প’ নীতির প্রকাশ ঘটছে এই সিদ্ধান্তে।

মূলত প্রকল্পগুলোর স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একাধিক মাত্রায় অস্বস্তিকর। একদিকে, ভারতের সহায়তায় গড়ে ওঠা পরিকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশে কর্মসংস্থান, পণ্য পরিবহণ, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিকস ব্যবস্থায় উন্নয়ন আনতে পারতো। মোংলা বন্দরকে খুলনার মাধ্যমে যুক্ত করার প্রকল্প—যেটির মাধ্যমে বাংলাদেশ নিজেই ভারতের কিছু পণ্য পরিবহণের মাধ্যমে রাজস্ব অর্জন করতো—তা এখন অনিশ্চিত।

অন্যদিকে, ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি একটি সুস্পষ্ট বার্তা: সম্পর্ক যদি কৌশলগত স্বচ্ছতা ও স্থিতিশীলতার পথে না চলে, তবে বিকল্প পথ খোলা আছে।
অপরদিকে এটি বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে অবকাঠামো খাতে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভূমিকম্পে মাটি ফুঁড়ে উঠল ‘রাজপ্রাসাদ’! মিয়ানমারে চাঞ্চল্য

Next Post

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

আরো খবর

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল
এশিয়া

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি
এশিয়া

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
এশিয়া

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Next Post
আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: সতর্ক করলেন এরদোয়ান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আমরা ‘পাগলাটে’ পৃথিবীতে বসবাস করছি : ট্রাম্প

আমরা ‘পাগলাটে’ পৃথিবীতে বসবাস করছি : ট্রাম্প

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

নেতানিয়াহুকে হঠাতে একজোট বিরোধীরা

নেতানিয়াহুকে হঠাতে একজোট বিরোধীরা

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist