বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধের দাবি বিজেপি এমপির

Nayeema Islam Nayeema Islam
রবিবার, ২৭ এপ্রিল, ৫:৫৩ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধের দাবি বিজেপি এমপির

বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধের দাবি বিজেপি এমপির

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধ ঘোষণার’ শামিল। চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাঝেই বিজেপির এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে এই দাবি করেন।

দুবে বলেন, ‘গঙ্গার পানি চুক্তি ভুল ছিল এবং এটি স্বাক্ষর করে ১৯৯৬ সালে কংগ্রেস সরকার একটি ভুল করেছিল।’ তিনি প্রশ্ন তোলেন, যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের সঙ্গে আর কত দিন পানি ভাগাভাগি করা হবে? তিনি আরও বলেন, ‘আর কত দিন সাপকে পানি দেব? সময় এসেছে এদের গুঁড়িয়ে দেওয়ার।’

ভারত ও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুবে। সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে এই এলাকাগুলো সুরক্ষিত করার ওপর জোর দেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, ‘সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন।’

নিশিকান্ত দুবে আরও বলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বারবার বলেছেন, আমাদের বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি করা উচিত নয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত তাদের পানি দেওয়া বন্ধ করা উচিত।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসাও করেন দুবে। তিনি বলেন, পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রীর ক্ষোভ স্পষ্ট ছিল। তিনি যোগ করেন, ‘১৪০ কোটি ভারতীয়ের সমর্থন প্রধানমন্ত্রীর প্রতি রয়েছে এবং সারা বিশ্ব তাঁকে শক্তিশালী নেতা হিসেবে দেখে। সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে তার দৃঢ় সংকল্প স্পষ্ট।’

বিহারের এক জনসভায় দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, পেহেলগাম হামলার পেছনের সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না। মোদি আশ্বাস দেন, সন্ত্রাসবাদ বিনা শাস্তিতে ছাড় পাবে না এবং নিরীহ প্রাণহানির বিচার নিশ্চিত করতে ভারত সম্ভাব্য সব পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, শাস্তি এতটাই কঠোর হবে, যা সন্ত্রাসীরা ভাবতেও পারবে না।

পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর ব্যবস্থা ঘোষণা করেছে। এর মধ্যে, ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা একটি। জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত করে, ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করে এবং ভারতীয় উড়োজাহাজগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০

Next Post

ফ্রিতে পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলের সুবিধা চেয়েছেন ট্রাম্প

আরো খবর

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
এশিয়া

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ
এশিয়া

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়
এশিয়া

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

Next Post
ফ্রিতে পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলের সুবিধা চেয়েছেন ট্রাম্প

ফ্রিতে পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলের সুবিধা চেয়েছেন ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসবে ইরান

নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসবে ইরান

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist