সোমবার, ২৯ জুন, ২০২৬
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

পুরুষদের দাড়ি রাখা ও নারীদের মুখ ঢাকা বাধ্যতামূলক করলো তালেবান

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ২৪ আগস্ট, ১:২৪ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া, খবর
A A
0
পুরুষদের দাড়ি রাখা ও নারীদের মুখ ঢাকা বাধ্যতামূলক করলো তালেবান
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের তালেবান সরকার এবার নারীদের মুখ ঢাকার বাধ্যবাধকতা এবং পুরুষদের দাড়ি রাখার নির্দেশসহ একটি নৈতিকতা আইন আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করেছে। এছাড়া গাড়ির চালকদের গান বাজানো নিষিদ্ধ করার আইনও প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই নীতিগুলো ইসলামিক শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে এবং তালেবানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ২০২২ সালের একটি ডিক্রির ভিত্তিতে এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে বলে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়, যা আনুষ্ঠানিকভাবে ‘পাপ প্রতিরোধ ও পুণ্যের প্রচার’ মন্ত্রণালয় নামে পরিচিত। এর আগেও একই ধরনের নৈতিকতার নিয়মকানুন প্রয়োগ করেছিল এবং ইতোমধ্যেই হাজার হাজার মানুষকে এসব নিয়ম লঙ্ঘনের অভিযোগে আটক করেছে। তবে নতুন আইন প্রকাশের পর এসব নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ এবং মতপ্রকাশের স্বাধীনতা হ্রাসের কারণে মানবাধিকার সংগঠন এবং বহু বিদেশি সরকার তাদের কড়া সমালোচনা করে আসছে।

কাবুলের ৩৭ বছর বয়সী গৃহবধূ হালিমা বলেন, প্রতিদিনই তারা সমাজ থেকে নারীদের মুছে ফেলার চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা তালেবানকে নতুন আইন ও বিধিনিষেধ তৈরি করতে উৎসাহিত করছে।

পশ্চিমা দেশগুলো, বিশেষত ওয়াশিংটনের নেতৃত্বে, তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথে অগ্রগতি থেমে যাওয়ার মূল কারণ হিসেবে নারীর অধিকার এবং মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়ে তাদের নীতিকে দায়ী করেছে।

তালেবান বলছে, তারা নারীর অধিকারকে ইসলামিক আইন এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী সম্মান করে এবং এটি একটি অভ্যন্তরীণ বিষয় যা স্থানীয়ভাবে সমাধান করা উচিত।

বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসোলি জানান, সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আখুন্দজাদার অনুমোদনের পর ৩৫টি ধারা বিশিষ্ট নৈতিকতা আইনটি বুধবার আনুষ্ঠানিকভাবে কার্যকর ও প্রকাশ করা হয়েছে।

বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আইনের অধীনে, মন্ত্রণালয়কে (পাপ প্রতিরোধ ও পুণ্যের প্রচার) ইসলামিক শরিয়া অনুযায়ী ভালো কাজের প্রচার এবং খারাপ কাজ নিষিদ্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনগুলোতে নারীদের শরীর এবং মুখ পুরোপুরি ঢেকে রাখার মতো পোশাক পরিধানের বাধ্যবাধকতা রয়েছে এবং পুরুষদের দাড়ি কামানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নামাজ ও রোজা পালন না করার জন্য শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

লঙ্ঘনের জন্য শাস্তির মধ্যে রয়েছে ‘পরামর্শ, আল্লাহর শাস্তির হুঁশিয়ারি, মৌখিক হুমকি, সম্পত্তি বাজেয়াপ্ত করা, জনসাধারণের কারাগারে এক ঘণ্টা থেকে তিন দিন পর্যন্ত আটক এবং প্রয়োজনীয় যেকোনও শাস্তি’, বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এসব পদক্ষেপে ব্যক্তির আচরণ সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের নারীর অধিকার বিভাগে সহযোগী পরিচালক হিদার বার বলেছেন, অনেক নিয়ম ইতোমধ্যে কার্যকর ছিল, তবে আনুষ্ঠানিকভাবে নয়। এখন সেগুলোকে আনুষ্ঠানিক করা হয়েছে। গত তিন বছরে যা দেখেছি, তার সঙ্গে মিল রেখে এটি একটি ধীরগতিতে এবং ধাপে ধাপে দমনমূলক কার্যক্রমের উদাহরণ।

আইনগুলোতে আরও বলা হয়েছে, গাড়ির চালকদের নারী যাত্রী পরিবহনে পুরুষ অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া, মিডিয়াকে শরিয়া আইনের অধীনে পরিচালিত হতে হবে এবং জীবিত প্রাণীর ছবি প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তালেবান গত তিন বছর ধরে আফগানদের ওপর এই ধরনের আইন কার্যকর করছে। গত বছরে ১৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। যদিও এর মধ্যে অপরাধের ধরণ বা আটক ব্যক্তিদের লিঙ্গের বিবরণ দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের তথ্যমতে, এদের প্রায় অর্ধেককে ২৪ ঘণ্টার জন্য আটক রাখা হয়েছিল।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে আগের সংবিধান বাতিল করে। ওই সময় তারা ঘোষণা দিয়েছিল, তারা দেশটিকে শরিয়া আইন অনুযায়ী শাসন করবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এবার ভারিবর্ষণে ডুবছে ভারতের পশ্চিমবঙ্গ

Next Post

জার্মানিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩

আরো খবর

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
খবর

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
এশিয়া

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড
এশিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড

Next Post
জার্মানিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩

জার্মানিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist